সিলেটের সড়কে পুলিশের দ্বিতীয় দিনের অভিযানে ১০৫টি যানবাহন আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর সড়কে এসএমপি’র দ্বিতীয় দিনের অভিযানে মোট ১০৫টি যানবাহন আটক ও ৩২টি মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মো. সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
সোমবার (২২ সেপ্টেম্বর) থেকে এ অভিযান শুরু হয়। দ্বিতীয় দিনের অভিযানে নগরীর বিভিন্ন পয়েন্ট থেকে ব্যাটারিচালিত রিকশা ৬৬, সিএনজিচালিত অটোরিকশা ৫, লেগুনা ৩, মোটরসাইকেল ২৮, ট্রাক ২ ও একটি পিকআপ আটক করা হয়।
এগুলো সরাসরি ডাম্পিং করা হবে। আর এদিন মোট ৩২টি মামলা দায়ের করা হয়েছে। এরমধ্যে সিএনজিচালিত অটোরিকশা ১০, মোটরসাইকেল ১৭, মাইক্রোবাস ১, ট্রাক ৩ ও একটি পিকআপের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। প্রয়োজনীয় ডকুমেন্ট প্রদর্শণ করতে না পারায় এই মামলা।
এর আগে সোমবারের অভিযানে মোট ৮৭টি যানবাহন আটক ও ১৭টি মামলা দায়ের করা হয়েছিল।
Related News
অনন্ত একতা যুব সংঘ সিলেটের শ্যামাপূজা সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: অনন্ত একতা যুব সংঘ সিলেটের ২৭তম বর্ষ উদযাপন উপলক্ষে ৯ নভেম্বর সোমবারRead More
সিলেটীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ১০ মিনিট শোয়া কর্মসূচী অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেটRead More



Comments are Closed