সিলেটে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে নিজেই নিজের প্রাণ নিয়েছেন এক যুবক। তার নাম সাজ্জাদ উদ্দিন সৌরভ (৩৫)। তিনি সিলেট মহানগরীর শাহপরান থানাধীন দাসপাড়া চকগ্রামের আব্দুল মালিকের ছেলে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকাল ৩টার দিকে তার দাসপাড়াস্ত বাসা থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তাকে উদ্ধার করেন স্বজনরা।
পরে তারা তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। সৌরভের আত্মহত্যার কারণ জানা যায়নি।
সৌরভের স্বজন ও হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকের বরাতে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের শাহপরান থানার এসআই সোহেল।
তিনি জানান, বাসায় সৌরভের মা ও বোন ছিলেন। দুপুর আড়াইটার দিকে সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত সৌরভকে দেখে তারা দ্রুত অন্যান্য স্বজনদের ডেকে তাকে ধরাধরি করে নামিয়ে ওসমানী মেডিকেল কলেজ হাসপতালে নিয়ে যান।
সোহেল আরও জানান, লাশের সুরতহাল এখনো হয়নি। তার প্রস্তুতি চলছে।
Related News
অনন্ত একতা যুব সংঘ সিলেটের শ্যামাপূজা সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: অনন্ত একতা যুব সংঘ সিলেটের ২৭তম বর্ষ উদযাপন উপলক্ষে ৯ নভেম্বর সোমবারRead More
সিলেটীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ১০ মিনিট শোয়া কর্মসূচী অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেটRead More



Comments are Closed