আজ রাতে সূর্যগ্রহণ, অন্ধকারে ঢেকে যাবে পৃথিবীর একাংশ
তথ্যপ্রযুক্তি ডেস্ক: পৃথিবীতে আবারও ঘটতে চলেছে মহাজাগতিক দৃশ্য। আজ রোববার (২১ সেপ্টেম্বর) রাতে সংঘটিত হবে সূর্যগ্রহণ। এটিই চলতি বছরের শেষ সূর্যগ্রহণ। ভারতীয় পঞ্জিকা অনুসারে, রোববার পৃথিবীতে সংঘটিত হওয়া সূর্যগ্রহণটি হবে আংশিক সূর্যগ্রহণ। তিথি অনুযায়ী ওইদিন থাকবে অমাবস্যাও।
গত ৭ সেপ্টেম্বর চন্দ্রগ্রহণে ‘রক্তিম চাঁদ’ দেখার সাক্ষী হয় বিশ্ববাসী। এর মাত্র ১৪ দিনের ব্যবধানে আবারও আকাশে ঘটতে চলেছে আংশিক সূর্যগ্রহণের বিরল ঘটনা।
জানা যায়, সূর্যগ্রহণের দিন পৃথিবীর একাংশ অন্ধকারে ঢেকে যাবে। গ্রহণটি ৪ ঘন্টা ২৪ মিনিট স্থায়ী হবে।
এদিকে গত মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সূর্যগ্রহণের সময় জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, রোববার (২১ সেপ্টেম্বর) রাত ১১:২৯ মিনিটে আংশিক সূর্যগ্রহণটি শুরু হবে। গ্রহণ শেষ হবে দিবাগত রাত ৩:৫৩ মিনিটে। পূর্ণ আংশিক সূর্যগ্রহণের দৃশ্য দেখা যাবে ১:৪১ মিনিটে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বাংলাদেশে রাত থাকায় আংশিক সূর্যগ্রহণটি বাংলাদেশ থেকে দেখা যাবে না। তবে নিউজিল্যান্ড, পূর্ব মেলানেশিয়া, দক্ষিণ পলিনেশিয়া এবং পশ্চিম অ্যান্টার্কটিকার অঞ্চলে গ্রহণটি দৃশ্যমান হবে।
Related News
ফেসবুকের ভেরিফায়েড ব্যাজ এবার মিলবে ফ্রিতে, যেভাবে পাবেন
Manual6 Ad Code প্রযুক্তি ডেস্ক: বর্তমানে ক্রমশ আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স বা এআই-ভিত্তিক ভুয়া প্রোফাইল, ছবি-ভিডিওসহ বিভিন্নRead More
দেশের ৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেবে সরকার, ১৮ হাজার টাকা ভাতা
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ৬৪ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবকদের দক্ষতা বৃদ্ধি ওRead More



Comments are Closed