Main Menu

সিলেটে ১ মাস যাবৎ নিখোঁজ আবিদুল মিয়া

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর ৯নং ওয়ার্ডের বাগবাড়ী নরসিংটিলা থেকে মানসিক রোগী আবিদুল মিয়া (৫০) নামক এক ব্যক্তি ১ মাস যাবৎ নিখোঁজ রয়েছেন। তিনি সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার বীরগাঁও সলফ গ্রামের বাসিন্দা মৃত আব্দুর রহিম এর ছেলে।

গত ২৩ আগস্ট শনিবার দুপুর ২টার দিকে বর্তমান ঠিকানা সিলেট নগরীর নরসিংটিলাস্থ বাসা নং- ১৯৯/৪ থেকে বের হয়ে যান। এরপর থেকে তাকে আর খোঁজে পাওয়া যাচ্ছে না। সম্ভাব্য সকল স্থানে খোঁজে না পেয়ে তার ছেলে ফরহাদ মিয়া (৩০) গত ৯ সেপ্টেম্বর শুক্রবার সিলেট কোতোয়ালী মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন। যার নং ১২৮।

সাধারণ ডায়েরী সূত্রে জানা যায়, দুই বার ব্রেন স্ট্রোক করার কারণে বিগত প্রায় দেড় বছর যাবত মানসিক সমস্যায় ভুগতেছেন। ইতিপূর্বেও কয়েক বার পরিবারের সদস্যদের অগোচরে বাসা থেকে বের হয়ে যান। পরে খোঁজাখুজি করে বাসায় নিয়ে আসা হয়। এর ধারাবাহিকতায় গত ২৩/০৮/২০২৫ ইং তারিখ দুপুর অনুমান ২টার সময় পরিবারের সদস্যদের অগোচরে নরসিংটিলাস্থ বাসা নং- ১৯৯/৪ থেকে মানসিক রোগী আবিদুল মিয়া বের হয়ে যায়। এরপর আত্মীয়-স্বজনদের বাড়ি সহ বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করে তাকে পাওয়া যাচ্ছে না।

হারিয়ে যাওয়ার সময় মানসিক রোগী আবিদুল মিয়ার গায়ে আকাশী রংয়ের গেঞ্জি, পরনে ছিলো লুঙ্গি। তার উচ্চতা ৫ ফুট ৫ ইঞ্চি, গায়ের রং কালো, শারীরিক গঠন- হাল্কপাতলা, মাথার কাচা-পাকা চুল-খাটো, মুখে সাদা দাড়ি। তিনি সিলেটের আঞ্চলিক ভাষায় কথা বলে। কেউ তার সন্ধান পেয়ে থাকলে ০১৭৫৬ ৬৩১০০ নম্বারে অথবা সিলেট কোতোয়ালী মডেল থানায় অবগত করার জন্য অনুরোধ জানিয়েছেন আবিদুল মিয়ার ছেলে ফরহাদ মিয়া। বিজ্ঞপ্তি

 

Share





Related News

Comments are Closed