ভিসা জটিলতায় বিপাকে উচ্চশিক্ষায় আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীরা
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশি শিক্ষার্থীরা উচ্চশিক্ষার উদ্দেশ্যে বিদেশে যেতে গিয়ে অভূতপূর্ব ভিসা জটিলতার মুখোমুখি হচ্ছেন। ভিসার সাক্ষাৎকারের তারিখ পেতে দীর্ঘ সময় অপেক্ষা, হঠাৎ ভিসা বাতিল এবং কঠোর শর্ত শিক্ষার্থীদের জন্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের ঢাকাস্থ দূতাবাসে শিক্ষার্থী ভিসার সাক্ষাৎকার পেতে কয়েক মাস অপেক্ষার অভিযোগ উঠেছে। আবার অনেক শিক্ষার্থী পড়াশোনার মাঝপথে ভিসা বাতিলের নোটিশ পেয়েছেন।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের তথ্যমতে, এ বছর জানুয়ারি থেকে ৬ হাজারেরও বেশি শিক্ষার্থীর ভিসা বাতিল করা হয়েছে, যাদের মধ্যে বাংলাদেশিরাও আছেন।
এমন অনিশ্চয়তার মধ্যেও বিদেশে পড়াশোনার প্রতি শিক্ষার্থীদের আগ্রহ কমেনি।
ইউনেসকোর হিসাব অনুযায়ী, ২০২৩ সালে বিদেশে পড়তে গেছেন ৫২ হাজার ৭৯৯ জন বাংলাদেশি শিক্ষার্থী, যা ২০০৮ সালের তুলনায় তিনগুণেরও বেশি।
ইউনেসকো জানায়, শুধু যুক্তরাষ্ট্রেই পড়াশোনা করছেন ১৭ হাজারের বেশি শিক্ষার্থী।
শিক্ষা পরামর্শকরা বলছেন, রাজনৈতিক অস্থিরতা, কর্মসংস্থানের অভাব ও শিক্ষার মানগত সীমাবদ্ধতা শিক্ষার্থীদের বিদেশমুখী করছে। তবে কঠোর ভিসা নীতির কারণে মেধাবীদেরও নানা জটিলতা পোহাতে হচ্ছে।
Related News
কলেজে দ্বিতীয় ধাপে ভর্তি নিয়ে জরুরি নির্দেশনা
বৈশাখী নিউজ ডেস্ক : ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে দ্বিতীয় ধাপে ভর্তির জন্য অনলাইনে নিশ্চায়ন করাRead More
এসএসসিতে দুই বিষয়ে ফেল করলে ১৫ দিনের মধ্যে আবার পরীক্ষা
বৈশাখী নিউজ ডেস্ক: এসএসসি পরীক্ষায় দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের ১৫ দিনের মধ্যে আবার পরীক্ষা নেওয়াRead More



Comments are Closed