অনলাইন জুয়ায় শাস্তি ২ বছরের কারাদণ্ড, এক কোটি টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: অনলাইন জুয়া, জালিয়াতি ও প্রতারণার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে নতুন শাস্তির বিধান রাখা হয়েছে সদ্য জারি হওয়া সাইবার সুরক্ষা অধ্যাদেশ-২০২৫-এ।
অধ্যাদেশের ২০ ধারা অনুযায়ী, এ ধরনের অপরাধে দোষী প্রমাণিত হলে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড অথবা অনধিক এক কোটি টাকা অর্থদণ্ড, কিংবা উভয় দণ্ডে দণ্ডিত করা হবে।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) এক সরকারি তথ্যবিবরণীতে এ তথ্য জানানো হয়।
বিবরণীতে বলা হয়, কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থা যদি সাইবার স্পেসে জুয়ার উদ্দেশ্যে পোর্টাল, অ্যাপস বা ডিভাইস তৈরি বা পরিচালনা করে, খেলায় অংশ নেয়, সহায়তা বা উৎসাহ প্রদান করে, তবে তা দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে। একইভাবে অনলাইনে বিজ্ঞাপন দেওয়া বা সামাজিক যোগাযোগমাধ্যম- যেমন ফেসবুক, গুগল, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, টুইটার, টিকটক- এর মাধ্যমে জুয়ার প্রচার বা উৎসাহ দেওয়াও অপরাধ হিসেবে বিবেচিত হবে।
সরকার জানিয়েছে, অনলাইন জুয়া বন্ধে হাইকোর্ট বিভাগের নির্দেশনা অনুযায়ী জরুরি পদক্ষেপ নেওয়া হচ্ছে। এ জন্য অনলাইন জুয়ার সব গেটওয়ে, অ্যাপ্লিকেশন, লিংক, ওয়েবসাইট এবং বিজ্ঞাপন ব্লক বা অপসারণের উদ্যোগ হাতে নেওয়া হয়েছে। এ বিষয়ে সব ইলেকট্রনিক, প্রিন্ট ও সামাজিক যোগাযোগমাধ্যমকে ইতোমধ্যে অবহিত করা হয়েছে।
Related News
দেশের সব বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা বাড়ানোর নির্দেশ
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের সব বিদ্যুৎকেন্দ্রের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারের নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এRead More
আজ থেকে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সারা দেশে হামের সংক্রমণ নিয়ে উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যেই আবার শুরু হচ্ছেRead More



Comments are Closed