দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের সভাপতি নাসির উদ্দিনের ইন্তেকাল
বৈশাখী নিউজ ডেস্ক: দুঃখী মানুষের ভাগ্য উন্নয়ন আন্দোলনে সিলেটের নিঃস্বার্থ গণসংগঠক, দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সভাপতি, গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা, ভারপ্রাপ্ত আহবায়ক জননেতা নাসির উদ্দিন এডভোকেট গত ১৮ সেপ্টেম্বর দিবাগত রাত ২টায় সিলেট নগরীর রায়নগরস্থ বাসায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। তিনি স্ত্রী, ৪ কন্যা, ১ ছেলে সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখেগেছেন।
মরহুম নাসির উদ্দিন এডভোকেট এর জানাযার নামাজ ১৯ সেপ্টেম্বর শুক্রবার বাদ জুম্মা মরহুমের গ্রামের বাড়ি জৈন্তাপুর উপজেলায় নিজপাঠ শাহী ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়। জানাযার নামাজে ইমামতি করেন মরহুমরে বড় মেয়ের জামাতা হাফিজ মাওলানা নুরুল হোসেন।
জানালায় উপস্থিত ছিলেন সিলেট জেলা বারের সিনিয়র আইনজীবী নুরুল হক এডভোকেট, মোহাম্মদ আলী এডভোকেট। ফোরামের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি ইকবাল হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক জননেতা মকসুদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান মাওলানা আবুল হোসাইন চতুলী, সিলেট মহানগর শাখার সমন্বয়কারী সাবেক ছাত্রনেতা আব্দুল গফুর, কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মামুন রশীদ এডভোকেট, কেন্দ্রীয় সদস্য সরোজ ভট্টাচার্য, সামাজিক ও শ্রমিক সংগঠক রফিকুল ইসলাম শিতাব, সাংবাদিক আব্দুর শহীদ আহমদ খান সাবের, দুর্নীতি মুক্ত করণ বাংলাদেশ যুব ফোরামের কেন্দ্রীয় সভাপতি ইমাম হোসেন, কেন্দ্রীয় সদস্য রফিকুল ইসলাম। এয়াড়াও জানাযার নামাজে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ এলাকার সর্বস্তরের মুসল্লিগণ অংশ গ্রহণ করেন। জানাযার নামাজ শেষে মরহুমের লাশ পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
শোক প্রকাশ
দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সভাপতি ও গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদের আহবায়ক জননেতা নাসির উদ্দিন এডভোকেট এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন ফোরামের কেন্দ্রীয় সিনিয়র সহ সভাপতি ইকবাল হোসেন চৌধুরী ও সাধারণ সম্পাদক জননেতা মকসুদ হোসেন।
শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, মৃত্যু আগ মুহূর্ত পর্যন্ত সমাজের সাধারণে কল্যাণে নিঃস্বার্থ ভাবে কাজ করে গেছেন নাসির উদ্দিন এডভোকেট। এরকম নিঃস্বার্থ সমাজসেবী বর্তমান সমাজে বিরল। তাঁকে হারিয়ে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়।
নেতৃবৃন্দ মরহুমের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন এবং মহান আল্লাহর দরবারে তাঁকে জান্নাতের সর্বোচ্চ মাকান দান করার জন্য দোয়া করেন।
অনুরূপ এক শোকবার্তায় মদনমোহন কলেজ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ, লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত অধ্যাপক আতাউর রহমান পীর গভীর শোক ও দুঃখ প্রকাশ করে মরহুমের রূহের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের সমবেদনা জ্ঞাপন করেছেন। বিজ্ঞপ্তি
Related News
ঢাকায় ডেঙ্গুতে মারা গেলেন সিলেটের আলেম আমির হামজা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের এক আলেম ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকায় মৃত্যুবরণ করেছেন। রবিবার (২৭ সেপ্টেম্বর)Read More
সিলেট-করিমগঞ্জ কয়লা ও পাথর ব্যবসায়ীদের যৌথ সভা
বৈশাখী নিউজ ডেস্ক: সীমান্ত বাণিজ্য সম্প্রসারণ ও দ্বিপক্ষীয় বাণিজ্যিক সুবিধাদি বৃদ্ধির লক্ষ্যে ভারতের করিমগঞ্জ এক্সপোর্টারস্Read More



Comments are Closed