সিলেট সীমান্তে কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সীমান্ত দিয়ে ভারত থেকে চোরাইপথে আনা কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি। বিজিবি ৪৮ ব্যাটালিয়নের আওতাধীন বিভিন্ন সীমান্ত ফাঁড়ি শুক্রবার ভোরে ও বৃহস্পতিবার অভিযান চালিয়ে বেশ কয়েকটি চালান জব্দ করে। তবে কোটি টাকার চালান জব্দ হলেও চোরাচালানের সাথে জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি বিজিবি।
বিজিবি ৪৮ ব্যাটালিয়ন সূত্র জানায়, গত দুই দিনে প্রতাপপুর, বিছনাকান্দি, ডিবিরহাওর, সোনারহাট, কালাসাদেক ও কালাইরাগ সীমান্ত ফাঁড়ির টহল দল বিভিন্ন স্থানে অভিযান চালায়। এছাড়া ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ দল অভিযান চালায় সিলেট নগরীর নাইওরপুল এলাকায়।
অভিযানগুলোতে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য ও পশু জব্দ করা হয়। জব্দকৃত পণ্য ও পশুর মধ্যে রয়েছে গরু, শাড়ি, কম্বল, টি-শার্ট, ট্রাউজার, পিয়াজ, টমেটো, পান, বিড়ি ও প্রসাধনী সামগ্রী। জব্দকৃত পণ্যের মূল্য প্রায় ১ কোটি টাকা বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল নাজমুল হক জানান, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান এবং মাদকদ্রব্য পাচাররোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে।
এদিকে, শুক্রবার বিজিবি ১৯ ব্যাটালিয়নের আওতাধীন জৈন্তাপুর সীমান্ত ফাঁড়ির টহলদল ফুলবাড়ি এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় ১৫টি গরু ও কানাইঘাটের সুরাইঘাট ফাঁড়ির বিজিবি সদস্যরা ২৪০ কেজি জিরা জব্দ করে। জব্দকৃত গরু ও জিরার মূল্য প্রায় ১২ লাখ ৯০ হাজার টাকা বলে জানিয়েছেন বিজিবি ১৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল মো. জুবায়ের আনোয়ার।
Related News
সিলেটে ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রি, ব্ল্যাকারের এক মাসের কারাদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রির দায়ে এক ব্যক্তিকে এক মাসের কারাদন্ড প্রদানRead More
গোলাপগঞ্জে ছাত্রকে ধর্ষণের অভিযোগে প্রধান শিক্ষক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে ছাত্রকে ধর্ষণের মামলায় এক প্রধান শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবারRead More



Comments are Closed