Main Menu

সিলেটে কার্যকর হচ্ছে মামলার পূর্বে বাধ্যতামূলক মধ্যস্থতা

Manual5 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: পারিবারিক বিরোধ, পিতা-মাতার ভরণপোষণ, বাড়ি ভাড়া, যৌতুকসহ ৮টি আইনে মামলা দায়েরের পূর্বে বাধ্যতামূলক মধ্যস্থতা বিধান কার্যকর হচ্ছে। আগামীকাল বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) থেকে সিলেট, মৌলভীবাজার, সৃনামগঞ্জসহ দেশের ১২ জেলায় এই কার্যক্রম শুরু হচ্ছে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে সিলেটে এই কার্যক্রমের উদ্বোধন করেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রলালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল।

Manual1 Ad Code

আইন সহায়তা প্রদান (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ (২০২৫ সনের ৩৫ নং অধ্যাদেশ) এর ধারা ১ এর উপ-ধারা (২) এর প্রদত্ত ক্ষমতাবলে পাইলট প্রকল্প হিসেবে সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, ফরিদপুর, ময়মনসিংহ, রংপুর, দিনাজপুর, সাতক্ষীরা, কুষ্টিয়া, কুমিল্লা, নোয়াখালী, রাঙামাটি জেলায় এই কার্যক্রম শুরু হচ্ছে।

Manual1 Ad Code

এর মধ্য দিয়ে বিচার ব্যবস্থায় এক নব অধ্যায়ের সূচনা হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এ যুগান্তকারী উদ্যোগ বিরোধের শান্তিপূর্ণ নিষ্পত্তিতে সহায়ক হবে যা মামলাজট কমাতে কার্যকর ভূমিকা রাখবে। এর ফলে বিচারপ্রার্থীগণ স্বল্প সময়ে, নামমাত্র খরচে সৌহার্দপূর্ণ পরিবেশে আইনগত সহায়তা পাবেন।

Manual4 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual3 Ad Code