সিলেটে জুয়ার আসর থেকে ৬ যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমায় অভিযান চালিয়ে ৬ যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাতে খোঁজারখলা ডি ব্লকের খসরু মিয়ার কলোনির সুহেল মিয়ার ভাড়াটিয়া বাসায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলো- কিশোরগঞ্জ জেলার মিঠামইন থানার কাকুয়া গ্রামের জাহার আলীর ছেলে সুহেল রানা (২৬) ও ইব্রাহিম মিয়ার ছেলে মাসুদ রানা (২৪), একই থানার কাটখাল গ্রামের মৃত সুমন আলীর ছেলে ঢোলক মিয়া (৪৮), চরকাঠখাল গ্রামের আলাল উদ্দিনের ছেলে বাচ্চু মিয়া (৩৮), হাসিমপুরের মৃত তোতা মিয়ার ছেলে ইদ্রিছ আলী (৩৪) ও মৃত রমজান মিয়ার ছেলে আল আমিন (৩৪)।
ওই বাসায় আটককৃতরা মিলে জুয়া খেলছিলেন বলে জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার, অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম।
তারা সবাই খোঁজার খলার খসরু মিয়ার কলোনিতে বসবাস করতো বলে জানিয়েছে পুলিশ। আটককৃতদের বুধবার এসএমপি অ্যাক্ট এর ৯৫ ধারা মোতাবেক আদালতে সোপর্দ করা হয়েছে।
Related News
জালালাবাদ গ্যাস কার্যালয়ে দুদক: ৮০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেমস লিমিটেডের প্রায় ৮০ লাখ টাকাRead More
সিলেটে ‘একতাবদ্ধ সিলেটবাসী’র বিক্ষোভ সমাবেশ শুক্রবার
বৈশাখী নিউজ ডেস্ক: হযরত শাহজালাল (রহ.)-এর মাজার কমিটির সংস্কার এবং দৈনন্দিন হিসাব-নিকাশের স্বচ্ছতা নিশ্চিত, বর্তমানRead More



Comments are Closed