সিলেটে অভিযানে ১২ অটোরিকশা চালককে জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর বিভিন্ন এলাকার জেলা প্রশাসন ও বিআরটিএ’র উদ্যোগে অবৈধ সিএনজিচালিত অটোরিকশার বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে।
এসময় ১২জন অটোরিকশা চালককে জরিমানা ও সতর্ক করা হয়।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এ অভিযান চলে। সিলেট জেলা প্রশাসকের সিনিয়র সহকারী কমিশনার (রাজস্ব) মাহমুদ আশিক কবিরের নেতৃত্বে এই অভিযানে উপস্থিত ছিলেন বিআরটিএ সিলেট অফিসের কর্মকর্তা, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯) ও পুলিশ সদস্যরা।
সিলেট সিনিয়র সহকারী কমিশনার (রাজস্ব) মাহমুদ আশিক কবির জানান, নগরীর বন্দরবাজার থেকে শেখঘাট, লামাবাজার, ওসমানী মেডিকেল, সুবিদবাজার, আখালিয়া, তেমুখি ও বাইপাস রোডে চালিত সকল সিএনজিচালিত অটোরিকশার কাগজ-পত্রাদি, চালকের লাইসেন্স এবং গাড়ির ফিটনেস্ ও ইন্সুরেন্স যাচাই-বাছাই করা হয়েছে।
এসময় ১২জন অটোরিকশা চালককে জরিমনা ও সতর্ক করে ছেড়ে দেওয়া হয়।
Related News
সোমবার সিলেট আসছেন এনসিপির কেন্দ্রীয় ৩ নেতা
বৈশাখী নিউজ ডেস্ক: ফ্যাসিবাদী ও সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার, গণভোটের রায় বাস্তবায়ন, শেখRead More
সিলেটে সাবেক এমপি’র বাড়িতে হামলার চেষ্টা, পুড়ল ১২ মোটরসাইকেল
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা হাবিবুরRead More



Comments are Closed