Main Menu

রোগীর মৃত্যুকে কেন্দ্র করে ইবনে সিনা হাসপাতালে সংঘর্ষ

Manual6 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর সোবহানীঘাটে ইবনে সিনা হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন এক রোগীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে রোগীর স্বজন ও হাসপাতালের কর্মচারিদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

আজ (মঙ্গলবার) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এ ঘটনায় রোগীর ৫ স্বজন আহত হয়েছেন।

Manual6 Ad Code

হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা যায়, গত ৪ সেপ্টেম্বর দিবাগত রাতে সিলেট বিমানবন্দর সড়কে একটি ট্রাক ও দুটি মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে গুরুতর আহত হন গোলাপগঞ্জ উপজেলার নিজ ফুলসাইন্দ মোকামটিলার তানিম আহমেদ।

Manual7 Ad Code

গুরুতর আহত অবস্থায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর উন্নত চিকিৎসার জন্য তাকে ইবনে সিনা হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। আজ (মঙ্গলবার) রাত ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় আইসিইউতে তার মৃত্যু হয়।

জানা যায়, তানিমের মৃত্যুতে চিকিৎসা অবহেলার অভিযোগ এনে প্রথমে হাসপাতালে ভাঙচুর শুরু করেন তার স্বজন ও বন্ধুরা। তাৎক্ষণিক হাসপাতালে কর্মচারীরা সংঘবদ্ধ হয়ে তাদের উপর পাল্টা হামলা চালালে সংঘর্ষ শুরু হয়।

Manual5 Ad Code

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘দুই পক্ষের সংঘর্ষের পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ইতিমধ্যে রোগীর স্বজনদের মধ্যে আহতদের চিকিৎসার জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।’

Manual7 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual8 Ad Code