কোম্পানীগঞ্জে যুবলীগ নেতা জুয়েল গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তার নাম জুয়েল আহমদ। তিনি কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ২টায় ভোলাগঞ্জ ১০ নম্বর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে কোম্পানীগঞ্জ থানাপুলিশ।
জুয়েল আহমদ কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির বর্তমান সদস্য। সে উপজেলার নোয়াগাঁও গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে আন্দোলনের বিরোধিতা ও হামলার অভিযোগে তার বিরুদ্ধে মামলা রয়েছে।
কোম্পানীগঞ্জ থানা পুলিশ জানায় জুয়েল আহমদের বিরুদ্ধে ২টি ওয়ারেন্ট ছিল। তাকে ওয়ারেন্টের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়। বৈষম্য বিরোধী ছাত্রদের উপর হামলার অভিযোগে তার বিরুদ্ধে থানায় মামলা রয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে থানায় অন্য কোন মামলা আছে কি না খতিয়ে দেখা হচ্ছে।
কোম্পানীগঞ্জ থানার ওসি রতন শেখ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান ওয়ারেন্ট থাকায় জুয়েল আহমদকে গ্রেপ্তার করা হয়েছে। থানায় তার বিরুদ্ধে ৩টি মামলা রয়েছে। আগামীকাল বুধবার তাকে কোর্টে প্রেরণ করা হবে।
Related News
সিলেট সীমান্তে অর্ধকোটি টাকার চোরাই পণ্য আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সীমান্তের পৃথক চারটি এলাকায় অভিযান চালিয়ে ৫০ লাখ ১৭ হাজার টাকাRead More
জৈন্তাপুরে অভিযানে চিহ্নিত মানবপাচারকারী আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে প্রায় চার ঘণ্টার বিশেষ অভিযান চালিয়ে চিহ্নিত এক মানবপাচারকারীকে আটকRead More



Comments are Closed