সিলেটে ইয়াবা ও গাঁজাসহ যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ এক যুবককে আটক করেছে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সোবহানীঘাট পুলিশ ফাঁড়ির এসআই (নিঃ) দীপরাজ ধর প্রিন্সের নেতৃত্বে ফোর্স নগরীর সোবহানীঘাট কাষ্টঘর রাস্তার মুখ এলাকা থেকে নাবিল আহমদ (২২) নামের ওই যুবককে আটক করে। এ সময় তার কাছ থেকে ২৪ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
আটককৃত নাবিল আহমদ সিলেটের শাহপরাণ থানাধীন তেররতন বাজার এলাকার বাসিন্দা।
এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন এসএমপির এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।
Related News
নদী ভাঙন ও বন্যা ঠেকাতে সিলেটে স্থায়ী সমাধানের পথে সরকার: বানিজ্যমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে নদীভাঙন, বন্যা ও জলাবদ্ধতার দীর্ঘদিনের সমস্যা মোকাবিলায় স্থায়ী ও দীর্ঘমেয়াদি সমাধানেরRead More
সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা
বৈশাখী নিউজ ডেস্ক: কারিগরি শিক্ষা অধিদপ্তরের নিয়ন্ত্রণ থেকে মুক্তির দাবিতে আন্দোলনরত সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরাRead More



Comments are Closed