সিলেটে চাকুসহ ৩ ছিনতাইকারী গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ছিনতাইয়ের চেষ্টাকালে দুটি চাকুসহ তিন যুবক কে গ্রেপ্তার করেছে দক্ষিণ সুরমা থানাপুলিশ।
রবিবার (১৪ সেপ্টেম্বর) ভোর পৌণে ৪টার দিকে ছিনতাইকালে হাতেনাতে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের অলিপুর গ্রামের শামীম আহমমের ছেলে বর্তমানে সিলেট নগরীর কুমারপাড়া চান্দেরবাড়ির বাসিন্দা মো. রাজু মিয়া (২৫), বিশ্বনাথের মোল্লারগাঁও গ্রামের আলতাফ মিয়ার ছেলে মো. কামরুল, সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থানার লতারপুর গ্রামের মো. মফিজ মিয়ার ছেলে বর্তমানে নগরীর মাছিমপুর মনাফ মিয়ার কলোনির বাসিন্দা জিসান রাব্বি (২৩)।
পুলিশ জানায়, আজ রোববার ভোররাত পৌণে ৪টার দিকে দক্ষিণ সুরমা থানাধীন খোজারখলা এলাকায় রায়হানের বাড়ির সামনে লোকজনের চিৎকার শুনে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন দক্ষিণ সুরমা থানাপুলিশের একটি টহল দল।
তারা পথচারীদের ধারালো চাকু দিয়ে ভয় দেখিয়ে মোবাইল ফোন, নগদ টাকা ও স্বর্ণালংকার ছিনতাইয়ের চেষ্টাকালে স্থানীয়দের সহায়তায় তিন ছিনতাইকারীকে গ্রেফতার করেন। চাকু দুটি জব্দ করা হয়েছে।
তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা প্রক্রীয়াধীন বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (গণমাধ্যম) মো. সাইফুল ইসলাম।
Related News
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সিলেটের বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর দাড়িয়াপাড়া এলাকায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসায় পেট্রোল বোমা নিক্ষেপেরRead More
নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে কয়েস লোদীর নেতৃত্বে বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের দেশব্যাপী নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টিরRead More



Comments are Closed