রাকসু নির্বাচন ২৫ সেপ্টেম্বর, মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন আজ
বৈশাখী নিউজ ডেস্ক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন আজ শনিবার, ১৩ সেপ্টেম্বর। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, আগামীকাল ১৪ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থিতার তালিকা প্রকাশ করা হবে। ওই দিন থেকেই প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে তাদের প্রচার-প্রচারণা শুরু করতে পারবেন।
কমিশনের সর্বশেষ তথ্যমতে, এবারের রাকসু নির্বাচনে সহসভাপতি (ভিপি) পদে ২০ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৪ জন এবং সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।
এখন পর্যন্ত ঘোষিত প্যানেলের সংখ্যা ৯টি। তবে ছাত্রদল ও ছাত্রশিবির ছাড়া অন্য কোনো ছাত্রসংগঠন বা স্বতন্ত্র জোট পূর্ণাঙ্গ প্যানেল দিতে পারেনি। ক্যাম্পাসে আলোচনায় রয়েছে, এই নয়টি প্যানেলের মধ্যে ছয়টির মধ্যে প্রতিদ্বন্দ্বিতা সবচেয়ে বেশি হতে পারে।
ঘোষিত প্যানেলগুলো হলো:
ছাত্রদল মনোনীত প্যানেল
ছাত্রশিবির–সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’
‘রাকসু ফর র্যাডিক্যাল চেঞ্জ’
‘গণতান্ত্রিক শিক্ষার্থী পর্ষদ’
‘অপরাজেয় ৭১, অপ্রতিরোধ্য ২৪’
‘আধিপত্যবিরোধী ঐক্য’
‘সর্বজনীন শিক্ষার্থী সংসদ’
‘সচেতন শিক্ষার্থী পরিষদ’
‘স্বতন্ত্র শিক্ষার্থী জোট’
ছাত্রশিবির–সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট থেকে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন শাখা ছাত্রশিবিরের সভাপতি মোস্তাকুর রহমান (জাহিদ)। জিএস পদে লড়ছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ফজলে রাব্বি মো. ফাহিম রেজা এবং এজিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ‘স্টুডেন্ট নেটওয়ার্ক সোচ্চার’-এর সভাপতি এস এম সালমান সাব্বির।
ছাত্রদলের পক্ষ থেকে ভিপি প্রার্থী হিসেবে রয়েছেন বিশ্ববিদ্যালয় শাখার সহসভাপতি শেখ নূর উদ্দিন আবির। জিএস পদে মনোনয়ন পেয়েছেন দপ্তর সম্পাদক নাফিউল জীবন এবং এজিএস পদে রয়েছেন যুগ্ম সাধারণ সম্পাদক জাহিন বিশ্বাস এষা।
আধিপত্যবিরোধী ঐক্য প্যানেলে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মেহেদী সজীব, জিএস পদে সালাউদ্দিন আম্মার এবং এজিএস পদে আকিল বিন তালেব।
গণতান্ত্রিক শিক্ষার্থী পর্ষদ থেকে ভিপি প্রার্থী সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের আহ্বায়ক ফুয়াদ রাতুল, জিএস পদে ছাত্র ইউনিয়নের কোষাধ্যক্ষ কাউছার আহম্মেদ এবং এজিএস পদে ছাত্র গণমঞ্চের আহ্বায়ক নাসিম সরকার অংশ নিচ্ছেন।
‘রাকসু ফর র্যাডিক্যাল চেঞ্জ’ প্যানেলের ভিপি পদে লড়ছেন ছাত্র অধিকার পরিষদের সভাপতি মেহেদী মারুফ, জিএস পদে আফরিন জাহান এবং এজিএস পদে ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আল শাহরিয়ার শুভ।
‘সর্বজনীন শিক্ষার্থী সংসদ’ প্যানেল থেকে ভিপি প্রার্থী তাসিন খান, যিনি রাকসুর ৬৩ বছরের ইতিহাসে প্রথম নারী প্যানেলপ্রধান হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। জিএস পদে রয়েছেন রাজন আল আহমেদ এবং এজিএস পদে মাহাইর ইসলাম।
প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম জানান, “আজই মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। আগামীকাল চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। এরপর প্রার্থীরা প্রচারণা শুরু করতে পারবেন তবে অবশ্যই আচরণবিধি মেনে।”
সর্বশেষ তফসিল অনুযায়ী:
মনোনয়নপত্র প্রত্যাহার: ১৩ সেপ্টেম্বর
চূড়ান্ত প্রার্থী তালিকা: ১৪ সেপ্টেম্বর
প্রচার শুরু: ১৪ সেপ্টেম্বর
ভোটগ্রহণ: ২৫ সেপ্টেম্বর, সকাল ৯টা থেকে বিকেল ৪টা
ফলাফল ঘোষণা: ২৫ সেপ্টেম্বর সন্ধ্যায়।
Related News
স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: রাজশাহীর পুঠিয়ায় আশরাফুল ইসলাম (৩৫) নামের এক ব্যক্তির পুরুষাঙ্গ কেটে দেওয়ার অভিযোগRead More
পত্নীতলায় কারিতাসের অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত
মহসিনা ফেরদৌস, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: পত্নীতলায় সামাজিক নিরাপত্তা কর্মসূচির সেবাসমূহ, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন, কেঁচো সার বাজারRead More



Comments are Closed