সুনামগঞ্জে সড়ক দূর্ঘটনায় ডিসি অফিসের ২ কর্মী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: জেলা প্রশাসনের চিঠি বিলি করতে গিয়ে সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের জয়কলস এলাকায় কার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই জারিকারক নিহত হয়েছেন।
শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে ভয়াবহ এই সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের আরোহী আব্দুল ওয়াদুদের ছেলে জুয়েল মিয়া ঘটনাস্থলেই মারা যান। তার সঙ্গে থাকা ময়না মিয়ার ছেলে শব্দর আলী গুরুতর আহত হন। আহত অবস্থায় তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সিলেটে রেফার করেন। কিন্তু সিলেটে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
জয়কলস হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন কুমার চৌধুরীও এ তথ্যটি নিশ্চিত করে জানান, খবর পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছাই। দুর্ঘটনার সঠিক কারণ তদন্ত করা হচ্ছে।
সুনামগঞ্জ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. রফিকুল ইসলাম বলেন, ‘একজন ঘটনাস্থলেই মারা গেছেন, আরেকজনকে গুরুতর অবস্থায় সিলেটে নেওয়ার সময় পথেই মৃত্যু হয়।’
সুনামগঞ্জ জেলা প্রশাসনের প্রশাসনিক কর্মকর্তা শাহিনুর রহমান জানান, নিহত দুইজনই জেলা প্রশাসকের কার্যালয়ে জারিকারক পদে কর্মরত ছিলেন। তারা সরকারি ডাকপত্র নিয়ে জগন্নাথপুর যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন।
Related News
চাচাতো ভাইয়ের বর্শার আঘাতে ব্যবসায়ীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুরে বোনের বিয়ের দাওয়াত পাঠানোকে কেন্দ্র করে প্রতিবেশী চাচাতো ভাইদের বর্শারRead More
সুনামগঞ্জে চুরি হওয়া তিন প্রতিমা কিশোরগঞ্জে উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জ শহরের একটি পারিবারিক মন্দির থেকে চুরি হওয়া দেড়শ বছরের পুরোনো তিনটিRead More



Comments are Closed