কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যসেবা ও চিকিৎসক নিশ্চিতের দাবিতে মানববন্ধন
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে চিকিৎসক সংকট, প্রশাসনিক অব্যবস্থাপনা এবং প্রাথমিক ও জরুরী রোগীদের নানান ভোগান্তিসহ বিভিন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে কমলগঞ্জ সামাজিক সংগঠন ঐক্য পরিষদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
স্থানীয় প্রাইভেট চিকিৎসক ডা.এস.কে. নাহিদ এর সভাপতিত্বে ও তারেকুল ইসলাম পাটোয়ারির সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন কমলগঞ্জ উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক আবুল হোসেন, সাবেক কমলগঞ্জ পৌর কাউন্সিলর সৈয়দ জামাল হোসেন, সমাজ সেবক মো. সোলায়মান উদ্দিন, আব্দুস সালাম খোকন, তুহেল আহমেদসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
মানববন্ধনে বক্তারা কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট দ‚র করতে এবং রোগীদেরকে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পাশাপাশি সকল অব্যবস্থাপনা দ‚র করার জোরালো দাবি জানান।
Related News
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে কমলগঞ্জে বিএনপির বিক্ষোভ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মৌলভীবাজারের কমলগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি।Read More
কমলগঞ্জে বাদী পক্ষ আপোস না করায় মিথ্যা মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে হত্যা মামলা তুলে নেওয়ার জন্য আসামিপক্ষ নানাভাবে হয়রানি করছে এবংRead More



Comments are Closed