Main Menu

নেত্রকোনায় আর্ন এন লিভ এর বৃক্ষ রোপণ কর্মসূচি

মো. কামরুজ্জামান, নেত্রকোনা জেলা প্রতিনিধিঃ নেত্রকোনায় সদর উপজেলার ঢুলিগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্বেচ্ছাসেবী সংগঠন আর্ন এন লিভ এর পক্ষ থেকে আজ বৃহস্পতিবার রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

স্বেচ্ছাসেবী সংগঠন আর্ন এন লিভ এর বৃক্ষ রোপন কর্মসূচি ময়মনসিংহ বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন ময়মনসিংহ বিভাগীয় ব্যুরো প্রধান জনাব ইকবাল হাসান।

অন্যদের মধ্যে ছিলেন আর্ন এন লিভ এর ময়মনসিংহ বিভাগীয় কমিটির সহ-সভাপতি জনাব মো. কামরুজ্জামান, ময়মনসিংহ বিভাগীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মিজানুর রহমান ইমন, ঢুলিগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব শাহ আলমসহ অন্যরা।

পরে ঢুলিগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আব্বাছ উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে তিন ধরনের আম, জাম, পেঁয়ারা এই তিন ধরনের ২শত ফলের চারা বিতরণ করা হয়।

 

Share





Related News

Comments are Closed