কমলগঞ্জে ট্রাকভর্তি ৪০০ বস্তা ময়দা আত্মসাৎ চেষ্টার ঘটনায় ২ জন গ্রেপ্তার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর এলাকায় একটি ট্রাকভর্তি ময়দা আত্মসাৎ চেষ্টার ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে ২ জনকে গ্রেফতার করেছে। এ ঘটনায় আত্মসাৎ হওয়া ময়দার ৪০০ ব্যাগ ও ট্রাক জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন- সিলেট জেলার জালালাবাদ থানার চানপুর গ্রামের আক্তার আলী (৪৩) এবং কুলাউড়া উপজেলার কাউকাপন গ্রামের রেজুয়ান হোসেন মান্না (২৫)।
থানা সুত্রে জানা যায়, গত ৬ সেপ্টেম্বর ঢাকা মেট্রো-ট ১২-৩৪২৬ নম্বরের একটি ট্রাক নারায়ণগঞ্জের রূপগঞ্জস্থ শবনম ভেজিটেবল অয়েল ইন্ডাস্ট্রিজ লিঃ থেকে ৪০০ ব্যাগ (২০,০০০ কেজি) পুষ্টি ময়দা নিয়ে সিলেটের কালিঘাটের উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু ট্রাক চালক তার সহযোগীদের সাথে নিয়ে এই ৪০০ বস্তা ময়দা আত্মসাৎ করার পরিকল্পনা করে। পূর্বপরিকল্পনা অনুযায়ী তারা গন্তব্য সিলেট না গিয়ে গত ৭ সেপ্টেম্বর রাত ১০টা ১৫ মিনিটে কমলগঞ্জ উপজেলার শমসেরনগর বাগান রোডের কাজী বেকারীতে ময়দার বস্তাগুলো আনলোড করে।
শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক ওবায়দুর রহমান জানান, গাড়ির চালক ও তার সহযোগীরা বস্তাগুলো আনলোড করে বেকারি মালিকের কাছে টাকা চায়। বেকারি মালিক চালান ছাড়া টাকা পরিশোধ করতে রাজি না হওয়ায় ট্রাক ড্রাইভার জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল দিয়ে তাদেরকে আটকিয়ে মারধর করছে মর্মে মিথ্যা অভিযোগ জানায়। ৯৯৯ এ কল এর প্রেক্ষিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রকৃত ঘটনা জানতে পারে।
পরবর্তীতে শমসেরনগর পুলিশ ফাঁড়ির টিম কুলাউড়া থানা পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে কটারকোনা এলাকা থেকে ২ জনকে গ্রেফতার করে।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবু জাফর মোঃ মাহফুজুল কবির জানান, আটক আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে মালামাল আত্মসাৎ করে বিক্রির উদ্দেশ্যে আনলোড করার বিষয়টি স্বীকার করেছে।
উদ্ধারকৃত ময়দার আনুমানিক বাজার মূল্য প্রায় ৬ লাখ ৮০ হাজার টাকা। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
Related News
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে কমলগঞ্জে বিএনপির বিক্ষোভ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মৌলভীবাজারের কমলগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি।Read More
কমলগঞ্জে বাদী পক্ষ আপোস না করায় মিথ্যা মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে হত্যা মামলা তুলে নেওয়ার জন্য আসামিপক্ষ নানাভাবে হয়রানি করছে এবংRead More



Comments are Closed