দক্ষিণ সুরমার দাউদপুরে স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার দাউদপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মিসভা ৮ সেপ্টেম্বর সোমবার রাতে ইউনিয়ন পরিষদের হলরুমে দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল মালিক মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি আব্দুল আহাদ খান জামাল। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য শাকিল মুর্শেদ। দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নুরুল আমিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মিফতাউল কবির মিফতা, যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন চৌধুরী, সৈয়দ সরোয়ার রেজা, দাউদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক এ এইচ এম খলিল,দাউদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফুল আলম বাহার, সাধারণ সম্পাদক ওলিউর রহমান, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য নুরুল ইসলাম রুহুল, দিহান আহমদ হারুন, ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহাঙ্গীর হোসেন, দাউদপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক লায়েক আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর হোসেন লকুস, আহবায়ক কমিটির সদস্য রাসেল আহমদ, হারুন মিয়া, এনামুল হক প্রমুখ।
Related News
গরিবের রাড্ডা স্বাস্থ্য কেন্দ্রে হামলা ও লুটপাটের নিন্দা
বৈশাখী নিউজ ডেস্ক: দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সভাপতি ইকবাল হোসেন চৌধুরী, স্থায়ী কমিটির সদস্যRead More
দরগা মাজারের দানকৃত টাকার ভাগ-বাটোয়ারা বন্ধের দাবিতে মানববন্ধন
বৈশাখী নিউজ ডেস্ক: হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের দানকৃত টাকার ভাগ-বাটোয়ারা বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিতRead More



Comments are Closed