মরহুম এম সাইফুর রহমানকে সিকৃবি ভাইস-চ্যান্সেলরের সম্মাননা প্রদান
সিকৃবি সংবাদদাতা: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) স্বপ্নদ্রষ্টা সাবেক সফল অর্থ ও পরিকল্পনা মন্ত্রী মরহুম এম সাইফুর রহমানকে সিকৃবি’র পক্ষ থেকে সম্মাননা (মরণোত্তর) প্রদান করা হয়েছে। সম্প্রতি মৌলভীবাজারে এম সাইফুর রহমান অডিটোরিয়ামে মরহুম এম সাইফুর রহমানের ১৬তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে এম সাইফুর রহমান স্মৃতি পরিষদ বাংলাদেশ কর্তৃক আয়োজিত স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে তাঁর জ্যেষ্ঠ পুত্র সাবেক এমপি এম নাছের রহমানের হাতে সম্মাননা স্মারক (মরণোত্তর) তুলে দেন সিকৃবি ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব) হাফিজ উদ্দিন আহমেদ, প্রধান বক্তা সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম, বিএনপি’র সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জি কে গউছ প্রমূখ।
এ সময় বক্তারা সাইফুর রহমানের শিক্ষার প্রতি আগ্রহের কথা উল্লেখ করে বলেন, সাইফুর রহমান স্কুলে ভর্তি বাড়ানোর জন্য ফুড ফর এডুকেশন চালু করেছিলেন।
Related News
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে কমলগঞ্জে বিএনপির বিক্ষোভ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মৌলভীবাজারের কমলগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি।Read More
কমলগঞ্জে বাদী পক্ষ আপোস না করায় মিথ্যা মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে হত্যা মামলা তুলে নেওয়ার জন্য আসামিপক্ষ নানাভাবে হয়রানি করছে এবংRead More



Comments are Closed