শাহজালাল (রহ.) দরগাহ থেকে বের করা হয় জশনে জুলুস
বৈশাখী নিউজ ডেস্ক: পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হযরত শাহজালাল (রহ.) দরগাহ থেকে জশনে জুলুস বের করা হয়েছে। শনিবার সকাল ১০টায় দরগাহ থেকে জশনে জুলুসটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহরতলীর মইয়ারচরস্থ মাদরাসা-এ-তৈয়বিয়া তাহেরিয়া হেলিমিয়া সুন্নিয়া মাদ্রাসা প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।
প্রতিবছরের ন্যায় এবারও গাউসিয়া কমিটি বাংলাদেশ সিলেট জেলা শাখার উদ্যোগে এ জশনে জুলুস অনুষ্ঠিত হয়।
পরে মাদরাসা-এ-তৈয়বিয়া তাহেরিয়া হেলিমিয়িা সুন্নিয়া মাদ্রাসা প্রাঙ্গনে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
গাউসিয়া কমিটি সিলেট জেলা সভাপতি মিসবাহ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ জালালুদ্দিন আল ক্বাদেরীর পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন- সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইলিয়াছ আলী মেম্বার, খাদিমনগর ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক চেয়ারম্যান কছির উদ্দিন, ফজিলাতুন্নেছা মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আহমদ আলী হেলালী, গাউসিয়া কমিটি সিলেট জেলার সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ গিয়াস উদ্দিন, মহানগর সভাপতি এস.এ.এম শহিদুল ইসলাম সেলিম, ইসলামী ছাত্রসেনার সাবেক সভাপতি মুহাম্মদ নুরুল হক চিশতী প্রমুখ।
Related News
সিলেটে ডিবি’র ধাওয়ায় নদীতে পড়ে রিকশাচালকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ডিবি পুলিশের ধাওয়া দেখে ভয়ে দৌঁড়াতে গিয়ে সুরমা নদীতে পড়ে জজRead More
বিষপান করে শাবি শিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: প্রেমঘটিত কলহের জেরে কীটনাশক পান করে চিকিৎসাধীন থাকা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More



Comments are Closed