এনইইউবি’তে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (এনইইউবি) এর উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) উদযাপন এর অনুষ্ঠানমালার অংশ হিসেবে শনিবার দুপুরে (৬ সেপ্টেম্বর) আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এই অনুষ্ঠানে গত ৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত মহানবী হযরত মুহাম্মাদ (সা.) এর জীবনীর উপর কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর উপাচার্য অধ্যাপক প্রকৌশলী ড. মোহাম্মদ ইকবাল। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নর্থ ইস্ট ইউনিভার্সিটির বোর্ড ট্রাস্টিজের চেয়ারম্যান প্রফেসর ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী। মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মোহাম্মদ মুতিউর রহমান।
সভায় আরো উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানের আহবায়ক কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক এবং বিভাগীয় প্রধান ড. আরিফ আহমদ, ট্রাস্টি বোর্ডের সেক্রেটারি ও পরীক্ষা নিয়ন্ত্রক মো. লিয়াকত আলী শাহ ফরিদী, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার নূর জাহান কাকলি, বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ উপদেষ্টা সহযোগী অধ্যাপক রথীন্দ্র চন্দ্র গোপ, বিশ্ববিদ্যালয়ের প্রোক্টর ও ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক মোহাম্মদ শামসুল কবির, ব্যাবসায় প্রশাসনের বিভাগীয় প্রধান রেবেকা সুলতানা চৌধুরীসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক জাহিদুল ইসলামের উপস্থাপনায় সভার প্রারম্ভে কোরআন তেলাওয়াত করেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মাজহারুল ইসলাম। পরবর্তিতে স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের আহবায়ক কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক এবং বিভাগীয় প্রধান ড. আরিফ আহমদ। মুখ্য আলোচক মোহাম্মদ মুতিউর রহমান তার বক্তব্যে মহানবী হযরত মুহাম্মাদ (সা.) এর জীবনের নানান দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
মহানবী হযরত মুহাম্মাদ (সা.) এর জীবনীর উপর কুইজ প্রতিযোগিতার বিজয়ী ঘোষণা করে পুরষ্কার প্রদান করা হয়। এই কুইজ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছেন ইংরেজি বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ আশরাফুল, দ্বিতীয় হয়েছেন আইন ও বিচার বিভাগের শিক্ষার্থী নীলিমা হক তালুকদার নেলি ও তৃতীয় হয়েছেন ইংরেজি বিভাগের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস।
পুরষ্কার বিতরণীর পরে প্রধান অতিথি নর্থ ইস্ট ইউনিভার্সিটির বোর্ড ট্রাস্টিজের চেয়ারম্যান প্রফেসর ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী তার বক্তব্যে সুশাসনে ইসলামের ভ‚মিকা সম্পর্কে আলোচনা করেন। পরবর্তীতে অনুষ্ঠানের সভাপতি উপাচার্য অধ্যাপক প্রকৌশলী ড. মোহাম্মদ ইকবাল সমাপনী বক্তব্যে সকলকে অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন এবং দৈনন্দিন জীবনে নবী করিম হযরত মুহাম্মাদ (সা.) এর জীবনাদর্শ মেনে চলার সুবিধা সম্পর্কে আলোচনা করেন।
সর্বশেষে মোহাম্মদ মুতিউর রহমান দোয়া পরিচালনা করেন। দোয়ায় অতি স¤প্রতি ইন্তেকাল করা বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. আফজল মিয়া, ট্রাস্টি বোর্ডের সদস্য অধ্যাপক ডা. এম এনায়েত উল্লাহ ও ট্রাস্টি বোর্ডের সদস্য ডা. এসকে. নিজাম জাহিদ হোসেনের আত্মার মাগফিরাত কামনা করা হয়। দোয়ায় ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধা ও ২০২৪ সালের গন আন্দোলনে আত্মদানকারী বীর শহীদদের রুহের মাগফেরাত কামনা ও আহতদের জন্য দোয়া করা হয়।
Related News
সিলেটে আবাসিক হোটেল থেকে নারী-পুরুষসহ আটক ১০
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক অভিযানে অনৈতিক কাজেRead More
সিসিকের সাবেক প্রশাসক রেজা উন-নবীসহ ৭ কর্মকর্তার বিরুদ্ধে দুদককে তদন্তের নির্দেশ
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্রশাসক এবং সিলেটের সাবেক বিভাগীয়Read More



Comments are Closed