সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্রি ওয়াইফাই সেবা চালু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিটিসিএলের ফ্রি ওয়াইফাই ও টেলিফোন সেবা চালু করা হয়েছে। তবে বর্তমানে এ সেবা শুধুমাত্র বিদেশগামী যাত্রীদের জন্য। আগামী কয়েকদিনের মধ্যে পুরো বিমানবন্দর এলাকায় সবার জন্য ফ্রি ওয়াইফাই সেবা পুরোদমে চালু করা হবে।
শনিবার (৬ সেপ্টেম্বর) এ সেবার উদ্বোধন করেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, বিদেশ থেকে আসা এবং বিদেশগামী যাত্রীদের যোগাযোগের সুবিধার্থে বিমানবন্দরে এ সেবা চালু করা হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যেই পুরো বিমানবন্দরকে ফ্রি ওয়াইফাইয়ের আওতায় আনা হবে।
উদ্বোধনকালে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসের খান, সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
Related News
সিলেট সীমান্তে ৭০ লাখ টাকার ভারতীয় জিরা ও মহিষ জব্দ
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের সীমান্ত এলাকায় পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ ভারতীয়Read More
জৈন্তাপুরে ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ, চালকসহ আহত ৩
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলায় ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষেRead More



Comments are Closed