Main Menu

এম সাইফুর রহমানের ১৬তম মৃত্যুবার্ষিকী শুক্রবার, সিলেটে বিএনপির কর্মসূচি

Manual7 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী মো. সাইফুর রহমানের ১৬তম মৃত্যুবার্ষিকী শুক্রবার। ২০০৯ সালের ৫ সেপ্টেম্বর একটি সড়ক দুর্ঘটনায় তিনি মারা যান।

Manual3 Ad Code

১৯৩২ সালের ৬ অক্টোবর মৌলভীবাজারের বাহারমর্দনে জন্মগ্রহণ করেন এম সাইফুর রহমান। শিক্ষাজীবন শুরু করেন গ্রামের মক্তব ও পাঠশালা থেকে।

Manual7 Ad Code

১৯৪০ সালে তিনি জগৎসী গোপালকৃষ্ণ উচ্চ ইংরেজি বিদ্যালয়ে ভর্তি হন এবং ১৯৪৯ সালে ম্যাট্রিকুলেশন পাশ করেন।

পরে সিলেটের এমসি কলেজ থেকে আইকম পাস করে ১৯৫১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। ১৯৫৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন শেষ করেন।

লন্ডনে প্রারম্ভিকভাবে ব্যারিস্টারি পড়ার পরিকল্পনা থাকলেও পরে তিনি চার্টার্ড অ্যাকাউন্টেন্সি পেশায় নিজেকে নিয়োজিত করেন।

১৯৫৯ সালে তিনি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস ইন ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস থেকে ফেলোশিপ অর্জন করেন।

Manual3 Ad Code

এছাড়া তিনি আর্থিক নীতি ও উন্নয়ন অর্থনীতিতে বিশেষায়িত শিক্ষা লাভ করেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠালগ্নে তিনি দলের গঠনে সক্রিয় অংশগ্রহণ করেন। মৌলভীবাজার ও সিলেট থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হন।

২০০৬ সালের ৮ জুন তিনি সংসদে দ্বাদশ বাজেট পেশ করে দেশের ইতিহাসে সর্বাধিক সংখ্যক বাজেট পেশকারীর রেকর্ড গড়েন। দীর্ঘদিন দেশের অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।

এছাড়া দেশ-বিদেশের বিভিন্ন স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ পদেও দায়িত্ব পালন করেছেন।

২০০৯ সালের ৫ সেপ্টেম্বর মৌলভীবাজারের নিজ বাড়ি থেকে ঢাকার উদ্দেশ্যে যাওয়ার পথে ব্রাহ্মণবাড়িয়ার ঢাকা-সিলেট মহাসড়কের খড়িয়ালা এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হন।

তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিলেটে খতমে কুরআন, মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

সিলেট মহানগর বিএনপির উদ্যোগে বেলা ১১টায় মৌলভীবাজারে মরহুম নেতার কবর জিয়ারত ও বাদ আসর শাহজালাল (রাঃ) মসজিদ প্রাঙ্গণে হবে বিশেষ দোয়া।

সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সাধারণ সম্পাদক মো ইমদাদ হোসেন চৌধুরী অঙ্গ-সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীকে এই কর্মসূচিতে অংশগ্রহণের জন্য অনুরোধ জানিয়েছেন।

বিকেল ৩টায় সিলেট শাহী ঈদগাহ শিল্পকলা একাডেমীতে স্মরণসভা, যেখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান উপস্থিত থাকবেন।

Manual2 Ad Code

এদিন দুপুর ১২ টায় মৌলভীবাজারে তাঁর কবর জিয়ারত করবেন সিলেট জেলা বিএনপির নেতৃবৃন্দ। বাদ মাগরিব হযরত শাহজালাল (রহ.) মাজার প্রাঙ্গণস্থ জামে মসজিদে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

কর্মসূচিতে সর্বস্তরের নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন সিলেট জেলা বিএনপি সভাপতি জননেতা আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual3 Ad Code