পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে। রোববার (৩১ আগস্ট) দুপুর ২টার দিকে পাবনার ফরিদপুর উপজেলার খাগরবাড়ীয়া গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত দুই শিশু হলো- জিয়ারুল (২) ও জোমেলা (১)। তারা সম্পর্কে চাচাত ভাই-বোন।
এলাকাবাসী ও স্বজনদের সূত্রে জানা যায়, শিশু দুটি বাড়ির পাশে জমে থাকা নালার পানিতে খেলছিল। একপর্যায়ে তারা পড়ে যায়। দীর্ঘক্ষণ পর শিশু দুটির মা তাদের সন্ধান না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে নালার পানি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
ফরিদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসনাত জামান বলেন, শিশু দুটির মৃত্যুর ঘটনাটি খুবই কষ্টদায়ক। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
Related News
পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তে আ. লীগ-বিএনপির সংঘর্ষে নিহত ১
বৈশাখী নিউজ ডেস্ক: পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তে শরীয়তপুরের জাজিরার নাওডোবা এলাকায় আওয়ামী লীগ ও বিএনপিরRead More
ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ
বৈশাখী নিউজ ডেস্ক: মাদারীপুরের টেকেরহাটে ঢাকা-বরিশাল মহাসড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগেরRead More



Comments are Closed