দক্ষিণ সুরমায় লোলা বিলে মাছের পোনা অবমুক্তকরণ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার ঊর্মি রায় বলেছেন, মাছ মানুষের প্রোটিনের অভাব পূরণে প্রধান খাদ্য। তাই প্রোটিনের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মাছের বংশ রক্ষা করতে ও মৎস্য চাষ বৃদ্ধি করতে হবে। অভয়াশ্রম গড়ে তুলে দেশীয় প্রজাতির মাছে বংশ বৃদ্ধিতে সকলকে সচেত হতে হবে। তিনি বলেন, কারেন্ট জাল দিয়ে মাছ ধরা ও পোন মাছ নিধন বন্ধ করতে হবে। তিনি যুব সমাজকে মৎস্য বিষয়ে প্রশিক্ষণ নিয়ে মাছ চাষে এগিয়ে আসার আহবান জানান।
২৮ আগস্ট বৃহস্পতিবার বিকালে দক্ষিণ সুরমা উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে মোগলাবাজার ইউনিয়নের লোলা বিলে বিভিন্ন জাতের ২ লক্ষ টাকা মূল্যের মাছে পোনা অবমুক্তকরণ কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য অফিসার সুনন্দা রাণী মোদক, কোম্পানীগঞ্জ উপজেলা মৎস্য অফিসার মোঃ আব্দুস শাকুর, দক্ষিণ সুরমা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মন্তাজ বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা গৌতম পাল, দক্ষিণ সুরমা প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক, সাংবাদিক চঞ্চল মাহমুদ ফুলর, মৎস্যচাষী ইসলাম উদ্দিন ও সাইফুদ্দিন আল ফারুক মিঠু প্রমুখ।
প্রধান অতিথি দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার ঊর্মি রায় বিভিন্ন প্রজতির ২ লক্ষ টাকা মূল্যের ৪৪৪ কেজি মাছে পোনা লোলা বিলে অবমুক্তকরণ করেন। বিজ্ঞপ্তি
Related News
গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত
গোলাপগঞ্জ সংবাদদাতা: ২০০১ সালে প্রতিষ্ঠিত এবং পেশাদার সাংবাদিকদের সংগঠন সিলেটের গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের অভিষেক অনুষ্ঠানRead More
ঢাকা-সিলেট ছয় লেন মহাসড়ক নির্মান প্রকল্প পরিদর্শনে বানিজ্যমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা-সিলেট ছয় লেন মহাসড়ক নির্মান প্রকল্পের ভূমি অধিগ্রহণসংক্রান্ত জটিলতার বড় অংশ আগামিRead More



Comments are Closed