সিলেটে ঘুষ লেনদেনের ভিডিও ভাইরাল, দুই ট্রাফিক পুলিশ প্রত্যাহার
বৈশাখী নিউজ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুষ লেনদেনের ভিডিও ভাইরাল হওয়ায় সিলেটের বিয়ানীবাজারের দুই ট্রাফিক পুলিশ সদস্যকে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে।
বুধবার (২৭ আগস্ট) রাতে তাদের সিলেট পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
থানা সূত্রে জানা যায়, প্রত্যাহার হওয়া পুলিশ সদস্যরা হলেন সার্জেন্ট দেবাশিষ ও এটিএসআই সাঈদ। ঘটনার সূত্রপাত মঙ্গলবার (২৬ আগস্ট) বিয়ানীবাজার-বারইগ্রাম মহাসড়কের চন্দ্রগ্রাম যাত্রী ছাউনির ভেতরে, যেখানে এক ব্যক্তির কাছ থেকে ট্রাফিক পুলিশ সদস্যদের টাকা লেনদেনের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়।
ভিডিওতে দেখা যায়, সাদা শার্ট পরিহিত পরিবহন চালক মাছুম এটিএসআই সাঈদের হাতে থাকা খাতায় এক হাজার টাকার দুটি নোট ঢুকাচ্ছেন। ভিডিওর কয়েক সেকেন্ড আগে কেউ তাকে বলছেন, “আমি মাতিয়ার তুমি ওগুইন দিও (আমি কথা বলতেছি তুমি এই টাকা দিও)।” লেনদেন শেষে বিষয়টি সার্জেন্ট দেবাশিষকে জানানো হয়। ভিডিওর দৈর্ঘ্য ২১ সেকেন্ড।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান বলেন, “ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে দেখেছি। অভিযুক্ত দুই ট্রাফিক পুলিশকে প্রত্যাহার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত চলছে।”
উল্লেখ্য, সার্জেন্ট দেবাশিষের সঙ্গে যোগাযোগ করা হলে তার মোবাইলফোন বন্ধ থাকায় কোনো মন্তব্য পাওয়া যায়নি।
Related News
ফ্যাসিস্টদের সব ষড়যন্ত্র ও অপতৎপরতা রুখে দিতে হবে: এমপি এমরান চৌধুরী
বৈশাখী নিউজ ডেস্ক: পতিত ফ্যাসিস্ট ও তাদের দোসরদের যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে দলের সর্বস্তরের নেতাকর্মীদেরRead More
গোয়াইনঘাটে ট্রলি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কিশোর নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ট্রলি গাড়ি ও হাইড্রলিক ডাম্পার ট্রাকের মুখোমুখি সংঘর্ষে রাসেলRead More



Comments are Closed