সিলেটে পুকুরে লুকানো দেড় লাখ ঘনফুট পাথর উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে একটি পুকুর থেকে প্রায় দেড় লক্ষ ঘনফুট সাদাপাথর উদ্ধার করা হয়েছে। সেগুলো প্রতিস্থাপনের বিষয়টি প্রক্রিয়াধীন। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুর থেকে অভিযান চালিয়ে পাথরগুলো উদ্ধার করে সিলেট সদর উপজেলা প্রশাসন। এসময় তাদের সহযোগীতা করে এপিবিএন সদস্যরা।
জানা যায়, সদর উপজেলার ধোপাগুল ও লালবাগ এলাকায় আগে থেকে জব্দ করা কিছু পাথর কোম্পানীগঞ্জের সাদাপাথরে প্রতিস্থাপনের জন্য প্রশাসন কাজ করছিল।
তখন এই দুই এলাকার পাঁচটি পরিত্যাক্ত পুকুরে পাথর থাকার বিষয়টি তারা ধারণা করেন।
পরে এক্সেভেটরের সাহায্যে তারা পাথরগুলো উত্তোলন করতে সক্ষম হন।
উদ্ধারকৃত পাথর এখনো পরিমাপ করা সম্ভব হয়নি তবে সিলেট সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সরকার মামুনুর রশীদ জানান, আনুমানিক দেড়লাখ টন হতে পারে।
তিনি বলেন, ধোপাগুল ও লালবাগ এলাকার মোট পাঁচটি পরিত্যাক্ত পুকুরে পাথরগুলো লুকিয়ে রাখা হয়েছিল। কোনো আটক নেই। উদ্ধারকৃত পাথরগুলো পরিমাপ করে সাদাপাথরে প্রতিস্থাপনের বিষয়টি প্রক্রিয়াধীন।
সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইৎ এ প্রসঙ্গে বলেন, প্রায় দেড়লাখ টন পাথর আজ উদ্ধার হলো। আমাদের কঠোর অভিযান অব্যাহত থাকবে।
Related News
সিলেট সীমান্তে অর্ধকোটি টাকার চোরাই পণ্য আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সীমান্তের পৃথক চারটি এলাকায় অভিযান চালিয়ে ৫০ লাখ ১৭ হাজার টাকাRead More
জৈন্তাপুরে অভিযানে চিহ্নিত মানবপাচারকারী আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে প্রায় চার ঘণ্টার বিশেষ অভিযান চালিয়ে চিহ্নিত এক মানবপাচারকারীকে আটকRead More



Comments are Closed