শ্রীমঙ্গলে প্রবাসীকে দা দিয়ে কুপিয়ে আহত, যুবলীগ নেতা আটক
শ্রীমঙ্গল সংবাদদাতা: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক সৌদি প্রবাসীকে দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছে স্থানীয় যুবলীগ নেতা ফরিদ মিয়া।
বুধবার (২৭ আগস্ট) সকালে উপজেলার সিন্দুরখান ইউনিয়নের লাহারপুর দিঘীরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
আহত আখলিছ ওই এলাকার মৃত আলতাফুর রহমানের ছেলে।
আহত প্রবাসী মুহিবুর রহমান আখলিছ সকালে তার মেয়েকে স্কুলে নিয়ে যাচ্ছিলেন। এ সময় একই এলাকার মৃত কাজী ফুল মিয়ার পুত্র কাজী ফরিদ উদ্দিন তাকে দা দিয়ে মাথা, হাতসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করেন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে পরে মৌলভীবাজার সদর হাসপাতালে রেফার করা হয়।
হামলাকারী ফরিদ উদ্দিন সিন্দুরখান ইউনিয়ন যুবলীগের সদস্য বলে স্থানীয়রা জানান।
৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে যুবলীগ নেতা ফরিদকে নিজ বাড়ি থেকে আটক করে থানায় নিয়ে আসে।
বৃহস্পতিবার আখলিছ মিয়া শ্রীমঙ্গল প্রেসক্লাবে ফরিদ উদ্দিনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করার কথা ছিল। কিন্তু এর আগেই প্রতিপক্ষ যুবলীগ নেতা ক্ষিপ্ত হয়ে তার ওপর হামলা চালায় বলে এলাকাবাসীর ধারণা।
এলাকাবাসী জানায়, প্রবাসী আখলিছ মিয়া তার ক্রয়কৃত জায়গায় বাড়ি ও সীমানা প্রাচীর নির্মাণ করতে চাইলে ফরিদ মিয়া দীর্ঘদিন ধরে বাধা দিয়ে চাঁদা দাবি করে আসছিলেন। এছাড়াও বিভিন্ন মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। গত বছরের ৫ আগস্টের পর কিছুদিন আত্মগোপনে থাকার পর তিনি এলাকায় পুনরায় বেপরোয়া হয়ে ওঠেন।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো: আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “ঘটনার পরপরই ফরিদ উদ্দিনকে আটক করে থানায় আনা হয়েছে। অভিযোগ পেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
Related News
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে কমলগঞ্জে বিএনপির বিক্ষোভ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মৌলভীবাজারের কমলগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি।Read More
কমলগঞ্জে বাদী পক্ষ আপোস না করায় মিথ্যা মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে হত্যা মামলা তুলে নেওয়ার জন্য আসামিপক্ষ নানাভাবে হয়রানি করছে এবংRead More



Comments are Closed