সিলেটে জশনে জুলুছে ঈদ-এ মিলাদুন্নবী (দঃ) র্যালি শুক্রবার
বৈশাখী নিউজ ডেস্ক: পবিত্র ১২ই রবিউল আউয়াল ঈদ-এ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে গাউসিয়া তৈয়্যবিয়া তাহেরিয়া পরিষদ বাংলাদেশ, সিলেটের উদ্যোগে ২৯ আগস্ট শুক্রবার বাদ জুম্মা নগরীর সোবহানীঘাট কাঁচাবাজার সংলগ্ন হাজী ময়না মিয়া মার্কেটের সামন থেকে জশনে জুলুছে ঈদ-এ মিলাদুন্নবী (দঃ) আনন্দ র্যালিটি বের হবে।
র্যালিটি সিলেট নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দরগাহে হযরত শাহজালাল (র:)’র মাজার প্রাঙ্গণে মিলাদ মাহফিল ও আলোচনা সভা শেষে আখেরী মুনাজাতের মাধ্যমে শেষ হবে।
জশনে জুলুছে ঈদ-এ মিলাদুন্নবী (দঃ) আনন্দ র্যালি সুন্দর ও সফল করতে যথাসময়ে উপস্থিত থাকার জন্য নবী (দঃ) প্রেমিকদের আহবান জানিয়েছেন গাউসিয়া তৈয়্যবিয়া তাহেরিয়া পরিষদ বাংলাদেশ সিলেটের সভাপতি মুহাম্মদ ইলিয়াছ ও সাধারণ সম্পাদক ক্বারী মাওলানা মনসুর আহমদ। বিজ্ঞপ্তি
Related News
সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ: ৩৩ ঘন্টা পর ‘মুক্তি পেলেন’ অবরুদ্ধ শিক্ষকরা, আন্দোলনে অনড় শিক্ষাথীরা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি করপোরেশ (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী ও এবং জেলা প্রশাসকRead More
সিলেটে আবাসিক হোটেল থেকে ৬ নারী-পুরুষ আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর কাজলশাহ এলাকার একটি আবাসিক হোটেল থেকে ৬ নারী-পুরুষকে আটক করেছেRead More



Comments are Closed