গোয়াইনঘাটে মাজার থেকে প্রবাসীর স্ত্রীর লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে প্রবাসীর স্ত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৭ আগস্ট) সকালে উপজেলার নন্দিরগাওঁ ইউনিয়নে সালুটিকর-গোয়াইনঘাট সড়কের পাশে দামারী মান উল্লাহ শাহ মাজার থেকে তার লাশ উদ্ধার করা হয়।
মৃত সিরাজুন বেগম (৪৫) তোয়াকুল ইউনিয়নের কান্দিগাও গ্রামের ওমান প্রবাসী আসাব মিয়ার স্ত্রী।
পুলিশ ও পরিবারিক সুত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন থেকে মানসিক রোগে ভোগছেন। বিভিন্ন মাজারে মাজারে ঘুরে বেড়ান। বুধবার সকালে স্থানীয় কয়েকজন তার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।
গোয়াইনঘাট থানাধীন সালুটিকর তদন্ত কেন্দ্রের এসআই শাহাব উদ্দিন জানান, লাশের সুরতাহল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
Related News
গোয়াইনঘাটে ট্রলি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কিশোর নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ট্রলি গাড়ি ও হাইড্রলিক ডাম্পার ট্রাকের মুখোমুখি সংঘর্ষে রাসেলRead More
বিয়ানীবাজারে আ.লীগ ও ছাত্রলীগের ৪ নেতা-কর্মী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজারে নাশকতার পরিকল্পনার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের চারRead More



Comments are Closed