Main Menu

কমলগঞ্জে ধর্ষণ মামলায় বিএনপি নেতা ইউপি সদস্য গ্রেফতার

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়ন পরিষদের এক ইউপি সদস্য ও বিএনপি নেতাকে ধর্ষণ মামলায় গ্রেফতার করা হয়েছে।

গত ২৪ আগষ্ট রোববার দিবাগত রাত সাড়ে ১২টায় শমশেরনগর চৌমুহনা চত্বর থেকে পতনউষার ইউপি সদস্য, বিএনপি নেতা সিরাজ খানকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, পতনঊষার ইউনিয়নের শ্রীসূর্য্য গ্রামের ভিকটিম (২০) এর সাথে শমশেরনগর দৌলতপুর গ্রামের সাইফুল ইসলামের সাথে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ভিকটিম প্রবাসে থাকাকালীন মোবাইল ফোনে তাদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এই সম্পর্কের জের ধরে মেয়েটি দেশে চলে আসে। এই সময়ে বিবাহের প্রলোভন দেখিয়ে ভিকটিমের সাথে একাধিকবার শারীরিক সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে প্রেমিক সাইফুল ইসলাম বিবাহিত ও তার সন্তান রয়েছে জানতে পেরে ভিকটিমের সাথে মনোমালিন্য সৃষ্টি হয়। এরপর মেয়েটি গত ২০ ফেব্রুয়ারি সাইফুল ইসলামকে আসামী করে মৌলভীবাজার আদালতে ধর্ষন মামলা দায়ের করে। মামলায় সাইফুল জেলহাজতে রয়েছে। তবে আদালতে ভিকটিমের জবানবন্দির ভিত্তিতে ইউপি ও বিএনপি নেতা সদস্য সিরাজ খানকে গ্রেফতার করা হয়।

এব্যাপারে শমশেরনগর পুলিশ ফাঁড়ির এসআই মসুদ পারভেজ জানান, বিজ্ঞ আদালতে ভিকটিমের জবানবন্দির ভিত্তিতে ইউপি সদস্য সিরাজ খানকে গ্রেফতার করে আদালতে প্রেরন করা হয়।

Share





Related News

Comments are Closed