সিলেটে কুরিয়ার সার্ভিসের কাভার্ড ভ্যান ডাকাতি, গ্রেফতার ৬
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে এস এ পরিবহন কুরিয়ার সার্ভিসের কাভার্ড ভ্যান ডাকাতির ঘটনায় ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ডাকাতদের কাছ থেকে লুণ্ঠিত মালামালও উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— মো. শানুর শাহ (২৯), রলেক মিয়া (৪০), আব্দুল মজিদ (২৪), সুফিয়ান আহমেদ (২৬), দিলশাদ আহমেদ রাজু (৩৪) ও সাইদুর রহমান সাদী (২১)। তাঁদের সবাই সিলেট জেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, শনিবার (২৪ আগস্ট) রাত ১২টার দিকে ওসমানীনগরে এস এ পরিবহন কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ড ভ্যান ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় ওসমানীনগর থানায় ডাকাতির মামলা দায়ের করা হয়। এরপর রাতেই একাধিক অভিযান চালিয়ে ডাকাতদের গ্রেফতার করা হয়।
উদ্ধার হওয়া মালামালের মধ্যে রয়েছে, ১৯ বস্তা জিরা, ১২ বস্তায় ৬৭৫ প্যাকেট ফুসকা, ৫৮টি শাড়ি ১,২০০ পিস কসমেটিকস, ৪০ কেজি চাল।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোনায়েম মিয়া জানান, ওসমানীনগর থানা পুলিশের টানা অভিযানে ডাকাতদের শনাক্ত ও গ্রেফতার করা সম্ভব হয়েছে। তাঁদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।
Related News
ফ্যাসিস্টদের সব ষড়যন্ত্র ও অপতৎপরতা রুখে দিতে হবে: এমপি এমরান চৌধুরী
বৈশাখী নিউজ ডেস্ক: পতিত ফ্যাসিস্ট ও তাদের দোসরদের যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে দলের সর্বস্তরের নেতাকর্মীদেরRead More
গোয়াইনঘাটে ট্রলি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কিশোর নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ট্রলি গাড়ি ও হাইড্রলিক ডাম্পার ট্রাকের মুখোমুখি সংঘর্ষে রাসেলRead More



Comments are Closed