এসএমপি’র নতুন কমিশনার কুদ্দুস চৌধুরী
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) নতুন কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন খুলনা পিটিসি’র কমান্ড্যান্ট ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম-সেবা।
সোমবার (২৫ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপ-সচিব মো.মাহাবুর রহমান শেখের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে বদলী করে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনারের দায়িত্ব দেয়া হয়।
আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম-সেবা ইতোপূর্বে খুলনা পিটিসি’র কমান্ড্যান্ট (ডিআইজি) হিসেবে কর্মরত ছিলেন।
অন্যদিকে, সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার ডিআইজি মো. রেজাউল করিম, পিপিএম-সেবাকে ঢাকার এন্টি টেররিজম ইউনিটের অতিরিক্ত আইজি হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপ-সচিব মো. মাহাবুর রহমান শেখ এ প্রজ্ঞাপনে সই করেন।
Related News
সিলেটে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নতুন কমিটি গঠন
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, সিলেট মহানগর শাখারRead More
সিলেটে আবাসিক হোটেল থেকে ৬ নারী-পুরুষ আটক
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর তালতলার দুটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ৬Read More



Comments are Closed