সিলেটে ৩৭ লাখ টাকার ভারতীয় গরু ও চোরাই পণ্য জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় সিগারেট, গরু, মাদকদ্রব্যসহ চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ, জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)।
সোমবার (২৫ আগস্ট) ১৯ বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট সেক্টরের অধীনস্থ জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর সুরাইঘাট বিওপি’র একটি বিশেষ টহল দল কানাইঘাট উপজেলার সিংগারখাল এলাকায় অভিযান চালায়। এ সময় সীমান্তের শূন্যরেখা থেকে ৭০০ গজ ভেতরে মালিকবিহীন অবস্থায় পড়ে থাকা ভারতীয় ORIS ব্র্যান্ডের ১৮০০ প্যাকেট সিগারেট জব্দ করা হয়। জব্দকৃত সিগারেটের মূল্য প্রায় ৭ লাখ ২০ হাজার টাকা।
অন্যদিকে, গতকাল রবিবার (২৪ আগস্ট) সন্ধ্যায় জৈন্তাপুর বিওপি’র টহল দল উপজেলার জমদোয়ার এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১০টি গরু ও একটি পিকআপ ভ্যান আটক করে। জব্দকৃত পশু ও গাড়ির বাজারমূল্য প্রায় ২৭ লাখ টাকা।
একই দিন দুপুরে, জকিগঞ্জ উপজেলার আমলশীদ বিওপি’র একটি টহল দল শাহেদাবাদ কামালগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় ৯৯০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১৫০ গ্রাম গাঁজা জব্দ করে। এসব মাদকদ্রব্যের আনুমানিক মূল্য প্রায় ২ লাখ ৯৭ হাজার ৫২৫ টাকা।
মোট তিনটি অভিযানে বিজিবি ৩৭ লাখ ১৭ হাজার ৫২৫ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ করতে সক্ষম হয়।
এ বিষয়ে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জুবায়ের আনোয়ার পিএসসি জানিয়েছেন, সীমান্ত সুরক্ষায় গোয়েন্দা তৎপরতা ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
Related News
কানাইঘাটে ১৬৮০ কেজি ভারতীয় জিরাসহ গ্রেফতার ৩
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট থানা পুলিশের অভিযানে প্রায় সাড়ে ৮ লক্ষRead More
সিলেটে ২২৪ বোতল ভারতীয় ফেনসিডিলসহ ২ যুবক আটক
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের সীমান্তবর্তী উপজেলা কোম্পানীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ২২৪ বোতল ভারতীয়Read More



Comments are Closed