বিদ্যুতের খুঁটির সাথে মোটরসাইকেলের ধাক্কা, স্কুল ছাত্র নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারে বিদ্যুতের খুঁটির সাথে মোটর সাইকেলের ধাক্কা লেগে অমিত দত্ত (১৭) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
শনিবার (২৩ আগস্ট) সকাল সাড়ে ছয়টার দিকে শহরের এম সাইফুর রহমান সড়কের সদর সার্কেল অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত অমিত দত্ত মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী এবং ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থী ছিলেন। অমিত শহরের পুরাতন হাসপাতাল রোডের বাসিন্দা অসিত দত্তের ছেলে। তাদের গ্রামের বাড়ি সদর উপজেলার আমতৈল গ্রামে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী মো. মাহবুবুর রহমান জানান, সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেছে।
Related News
শ্রীমঙ্গলে একইরাতে তিন দোকানে চুরি, উদ্বিগ্ন ব্যবসায়ীরা
শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের কলেজ রোডে অবস্থিত প্রেসক্লাব মার্কেটের তিনটি দোকানে চুরির ঘটনা ঘটেছে।Read More
কমলগঞ্জে হামের লক্ষ্মণ নিয়ে এক বছরের শিশুর মৃত্যু
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে চিকিৎসাধীন অবস্থায় হামের লক্ষ্মণ নিয়ে এক বছরের শিশু আবু তালহারRead More



Comments are Closed