Main Menu

বিশ্বনাথে গাঁজা ব্যবসায়ীর হাতে মাছ ব্যবসায়ী খুন

Manual4 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: গালগালির প্রতিবাদ করায় সিলেটের বিশ্বনাথে গাঁজা ব্যবসায়ীর হাতে রবিউল ইসলাম (৩৮) নামের এক মাছ ব্যবসায়ী খুন হয়েছেন।

শুক্রবার (২২ আগস্ট) জুম্মার নামাজের আগে উপজেলার দেওকলস ইউনিয়নের নয়াসৎপুর গ্রামের সমছু মিয়ার চায়ের দোকানে ঘটনাটি ঘটে।

Manual2 Ad Code

খুন হওয়া মৎস্য ব্যবসায়ী রবিউল ইসলাম উপজেলার দেওকলস ইউনিয়নের নয়াসৎপুর গ্রামের মৃত আছমত আলীর ছেলে।

Manual8 Ad Code

জানা যায়, নয়াসৎপুর গ্রামের সমছু মিয়ার চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন আনহার ও রবিউল। আড্ডার এক পর্যায়ে বাকিতে গাঁজা বিক্রি করে টাকা না পেয়ে নিজের কাস্টমারদেরকে গালমন্দ শুরু করে গাঁজা ব্যবসায়ী আনহার আলী। এসময় খুন হওয়া রবিউল ইসলাম গালমন্দের প্রতিবাদ করায় প্রথমে তাদের মধ্যে ধস্তাধস্তি হয়। এরপরে আনহার মিয়া বাড়িতে গিয়ে চাইনিজ কুড়াল এনে পেছন দিকে মাছ ব্যবসায়ী রবিউল ইসলামের পিটের ডান পাশে কুপ দেয়। চাইনিজ কুড়ালের কুপে ঘটনাস্থলেই মৎস্য ব্যবসায়ী রবিউল ইসলাম মারা যায়। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে বিশ্বনাথ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে। এসময় ঘটনাস্থল থেকে আটক গাঁজা ব্যবসায়ী আনহার মিয়াকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় খুন হওয়া রবিউল ইসলামের পরিবারের পক্ষ থেকে থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, ‘পূর্ব শক্রতার জের ধরে ঘটনাটি সংঘঠিত হয়েছে। এঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

Manual7 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual5 Ad Code