কুমিল্লায় প্রাইভেটকারের ওপর উল্টে পড়ল কাভার্ডভ্যান, নিহত ৪
বৈশাখী নিউজ ডেস্ক: কুমিল্লায় চলন্ত প্রাইভেটকার ও একটি সিএনজির ওপর উল্টে পড়েছে একটি কাভার্ডভ্যান। এতে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন প্রাইভেটকারে থাকা একই পরিবারের ৪ জন।এছাড়া সিএনজিতে থাকা আরও তিনজন গুরুতর আহত হন।
শুক্রবার (২২ আগস্ট) দুপুর ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার হোটেল নূরজাহান এলাকায় ইউটার্নে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন কুমিল্লা বরুড়া উপজেলার হোসেনপুর গ্রামের মোহাম্মদ ওমর আলী (৮০), তার স্ত্রী নুরজাহান বেগম (৬৫), তাদের ছেলে আবুল হাশেম (৫০) ও আবুল হাশেম (৪৫)। বড় ছেলে আবুল হাসেম গাড়িটি চালাচ্ছিলেন বলে জানা গেছে।
জানা গেছে, নিহত ওমর আলী এবং নুরজাহান বেগম কুমিল্লার বরুড়ায় নিজ বাড়িতেই বসবাস করতেন। মাস দুয়েক আগে ওমর আলী চিকিৎসার জন্য স্ত্রীসহ ঢাকায় বড় ছেলের বাসায় যান। চিকিৎসা শেষে শুক্রবার (২২ আগস্ট) বাবা ওমর আলী ও মা নুরজাহান বেগমকে নিয়ে গ্রামের বাড়িতে যাচ্ছিলেন তাদের দুই ছেলে। পথিমধ্যেই ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে প্রাণ হারান সবাই।
কুমিল্লা হাইওয়ে ময়নামতি থানার এসআই আনিসুর রহমান জানান, শুক্রবার দুপুর ১২টার পর চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকামুখী একটি সিমেন্ট বোঝাই কাভার্ডভ্যান পদুয়ার বাজার ইউটার্ন এলাকায় আসলে ইউটার্ন নিতে সিএনজি চালিত অটোরিকশাকে বাঁচাতে গিয়ে একই সময় উল্টো পথে আসা প্রাইভেটকার ও একটি সিএনজিকে চাপা দেয় কাভার্ডভ্যানটি।এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারে থাকা চার ব্যক্তি নিহত হন। এছাড়া সিএনজিতে থাকা আরও তিনজন গুরুতর আহত হন। তাদেরকে উদ্ধার করে হাসাপাতালে পাঠানো হয়েছে।
নিহতের মধ্যে প্রাইভেটকার চালকসহ একই পরিবারের স্বামী-স্ত্রী ও ছেলে রয়েছেন। ফায়ার সার্ভিসের সহযোগিতায় পুলিশ মরদেহ উদ্ধার এবং দুর্ঘটনাকবলিত পরিবহনগুলো উদ্ধারের চেষ্টা চলছে।
পুলিশ মরদেহ ও দুর্ঘটনা কবলিত প্রাইভেটকারটি উদ্ধার করে ময়নামতি হাইওয়ে থানায় নিয়ে গেছে। আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহগুলো হস্তান্তর করা হবে।
এদিকে চাপা পড়া সিএনজ চালিত অটোরিকশার যাত্রীদের আহত অবস্থায় উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার কারণে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রাম ও ঢাকামুখী লেনে প্রায় দুই ঘণ্টা যানজটে দুর্ভোগে পড়েন দূরপাল্লার যাত্রী চালকসহ বিভিন্ন মানুষ।
হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার খাইরুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
Related News
কুমিল্লায় তাজমিনকে ধানখেতে গামছা পেঁচিয়ে হত্যা করেন সুমন
বৈশাখী নিউজ ডেস্ক: কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনকে (১৩) গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যাRead More
চার দিনেও সন্ধান মেলেনি দুই মাদরাসা ছাত্রীর, দুশ্চিন্তায় স্বজনরা
বৈশাখী নিউজ ডেস্ক: কুমিল্লার কাশিনগরের একটি মাদরাসার দুই ছাত্রী মাহিমা আক্তার মাহি (১২) ও মরিয়মRead More



Comments are Closed