Main Menu

নিরাপত্তা উদ্বেগ সমাধান না হওয়া পর্যন্ত ভিসা ইস্যু নয়: যুক্তরাষ্ট্র

বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস জানিয়েছে, নিরাপত্তা সংশ্লিষ্ট উদ্বেগের সমাধান না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র কোনো ভিসা ইস্যু করে না।

বৃহস্পতিবার (২১ আগস্ট) ভিসা সংক্রান্ত এক পোস্টে দূতাবাস এ তথ্য জানায়।

দূতাবাসের ফেসবুক পোস্টে বলা হয়, ভিসা মূল্যায়ন প্রক্রিয়ায় জাতীয় নিরাপত্তার সর্বোচ্চ মান বজায় রাখতে যুক্তরাষ্ট্র সরকার দৃঢ় প্রতিজ্ঞ। যতক্ষণ না সব ধরনের নিরাপত্তা সংশ্লিষ্ট উদ্বেগের সমাধান হয়, ততক্ষণ কোনো ভিসা ইস্যু করা হবে না।

এছাড়া ভুয়া নথিপত্র দাখিলকারী আবেদনকারীদের ভিসা দেওয়া হবে না এবং তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে। প্রয়োজনে সংশ্লিষ্ট দেশেও তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share





Related News

Comments are Closed