সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসের প্রেস স্থানান্তরের সিদ্ধান্ত প্রত্যাহার করুন: বাসদ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসের প্রেস ঢাকায় স্থানান্তরের সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সিলেট জেলা আহ্বায়ক আবু জাফর ও সদস্য সচিব প্রণব জ্যোতি পাল।
বৃহস্পতিবার (২১ আগস্ট) গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসের প্রেস ঢাকায় স্থানান্তর হলে এই অঞ্চলের মানুষের সময় ও অর্থের অপচয় হবে। দুর্ভোগ চরমে পৌঁছাবে। যেখানে ভূমি সংক্রান্ত বিষয় দ্রুততম সময়ের মধ্যে সমাধান সময়ের দাবি। সেখানে সিলেটের সেটেলমেন্ট অফিসের প্রেস ঢাকায় স্থানান্তরের মাধ্যমে সিলেট অঞ্চলের ভূমি সংক্রান্ত বিষয় আরও জটিল ও দীর্ঘসূত্রিতার হবে।
নেতৃবৃন্দ, সিলেটের সাধারণ মানুষের স্বার্থে জোনাল সেটেলমেন্ট অফিসের প্রেস ঢাকায় স্থানান্তরের অযৌক্তিক সিদ্ধান্ত প্রত্যাহারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
Related News
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সিলেটের বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর দাড়িয়াপাড়া এলাকায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসায় পেট্রোল বোমা নিক্ষেপেরRead More
নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে কয়েস লোদীর নেতৃত্বে বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের দেশব্যাপী নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টিরRead More



Comments are Closed