একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, দেখবেন যেভাবে
বৈশাখী নিউজ ডেস্ক: ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিতে প্রথম ধাপের ফল প্রকাশ করা হয়েছে। বুধবার (২০ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভর্তির কেন্দ্রীয় ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।
ভর্তির ওয়েবসাইটে (https://www.xiclassadmission.gov.bd/) গিয়ে শিক্ষার্থীরা নিজেদের ফল দেখতে পারবেন। এ জন্য আবেদনকারী শিক্ষার্থীকে ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে।
এ ছাড়া আবেদনের সময় শিক্ষার্থীদের দেওয়া মোবাইল ফোন নম্বরেও ফলাফল এসএসএসের মাধ্যমে পাঠানো হচ্ছে।
ভর্তির ওয়েবসাইটে জানানো হয়েছে, প্রকাশিত ফলাফলের ভিত্তিতে যেসব শিক্ষার্থী কলেজে স্থান পেয়েছেন, তাদের অবশ্যই নির্ধারিত ফি দিয়ে নির্বাচন নিশ্চিত করতে হবে। এজন্য বিকাশ, সোনালী ই-সেবা, সোনালী ওয়েব, ইউসিবি উপায়, ডিবিবিএল রকেট, ওয়ান ব্যাংক ওকে ওয়ালেট, ট্রাস্ট ব্যাংক ট্যাপ ও নগদসহ বিভিন্ন মাধ্যমে ৩৩৫ টাকা ফি পরিশোধ করতে হবে। ফি প্রদানের বিস্তারিত নির্দেশনা ওয়েবসাইটে দেওয়া আছে।
চলতি শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপে আবেদন গ্রহণ করা হয় ৩০ জুলাই থেকে ১৫ আগস্ট রাত ৮টা পর্যন্ত। এ সময় আবেদন করেন ১০ লাখ ৭৩ হাজার ৩৩৬ জন শিক্ষার্থী।
ভর্তি কমিটির সদস্যরা জানিয়েছেন, দেশের সব কলেজ ও মাদরাসায় কেন্দ্রীয়ভাবে ভর্তির আবেদন নেওয়া হচ্ছে। তবে কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি প্রক্রিয়া আলাদাভাবে পরিচালিত হয়।
এর আগে, ১০ জুলাই এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। ওই ফলাফলে মোট ১১টি শিক্ষা বোর্ডে ১৩ লাখ তিন হাজার ৪২৬ জন পরীক্ষার্থী পাস করেন। পরে ফল পুনর্নিরীক্ষণে আরও ৪ হাজার ৭৯২ জন উত্তীর্ণ হন। সবমিলিয়ে এবার মোট ১৩ লাখ ৮ হাজার ২১৮ জন শিক্ষার্থী একাদশ শ্রেণিতে ভর্তির যোগ্যতা অর্জন করেছেন।
Related News
সিকৃবিসহ কৃষি গুচ্ছের ৯ বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়সহ কৃষি গুচ্ছভুক্ত দেশের ৯টি বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথমRead More
এইচএসসিতে পুনর্মূল্যায়নেও ফেল, সম্পূরক পরীক্ষার সুযোগ থাকছে
বৈশাখী নিউজ ডেস্ক: ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য হওয়ারRead More



Comments are Closed