Main Menu

জুলাই মাসে সড়ক দূর্ঘটনায় নিহত ৩৮০, আহত ৫১ ৪২

Manual2 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সারা দেশে জুলাই মাসে ৪২৭টি সড়ক দুর্ঘটনায় ৩৮০ জন নিহত ও আহত হয়েছেন ৫৪২ জন। এর মধ্যে- মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন ৮৩ জন।

Manual5 Ad Code

বুধবার (২০ আগস্ট) বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদের স্বাক্ষরিত প্রতিবেদনে বলা হয়, বিভাগীয় অফিসের মাধ্যমে এসব দুর্ঘটনার পরিসংখ্যান সংগ্রহ করা হয়েছে।

ঢাকা বিভাগে ১১৩টি দুর্ঘটনায় নিহত ১০৩ জন, আহত ১৫১ জন। চট্টগ্রাম বিভাগে ১০০টি দুর্ঘটনায় নিহত ৮৯ জন, আহত ৯২ জন। রাজশাহী বিভাগে ৪৯টি দুর্ঘটনায় নিহত ৫৩ জন, আহত ৪৫ জন। খুলনা বিভাগে ৪৪টি দুর্ঘটনায় নিহত ৪৩ জন, আহত ৫০ জন। বরিশাল বিভাগে ২৫টি দুর্ঘটনায় নিহত ১৪ জন, আহত ৪৬ জন। সিলেট বিভাগে ৩০টি দুর্ঘটনায় নিহত ২৬ জন, আহত ৯৯ জন। রংপুর বিভাগে ৪৩টি দুর্ঘটনায় নিহত ৩৮ জন, আহত ৪৮ জন। ময়মনসিংহ বিভাগে ২৩টি দুর্ঘটনায় নিহত ১৪ জন, আহত ১১ জন।

Manual6 Ad Code

জুলাই মাসে মোট ৬৪২টি যানবাহনে দুর্ঘটনা ঘটেছে। এর মধ্যে রয়েছে- মোটরকার বা জিপ ১৭টি, বাস বা মিনিবাস ১১৭টি, ট্রাক বা কাভার্ডভ্যান ১৩৩টি, পিকআপ ৪০টি, মাইক্রোবাস ১৫টি, অ্যাম্বুলেন্স ১টি, মোটরসাইকেল ১১৬টি, ভ্যান ৯টি, ট্রাক্টর ৬টি, ইজিবাইক ১০টি, ব্যাটারিচালিত রিকশা ১৪টি, অটোরিকশা ৩৭টি ও অন্যান্য যানবাহন ১২৭টি।

Manual8 Ad Code

এসব দুর্ঘটনায় মোট নিহত হয়েছেন ৩৮০ জন। এর মধ্যে- মোটরসাইকেল দুর্ঘটনায় ৮৩ জন, অন্যান্য যানবাহনে ৮৫ জন, ট্রাক বা কাভার্ডভ্যানে ৪৮ জন, বাস বা মিনিবাসে ৪৭ জন, অটোরিকশায় ২৮ জন, মাইক্রোবাসে ১৯ জন, পিকআপে ১৮ জন, ভ্যানে ১৭ জন, ব্যাটারিচালিত রিকশায় ১৬ জন, ইজিবাইকে ১৫ জন, মোটরকার বা জিপে ৩ জন, ট্রাক্টরে ১ জনের মৃত্যু হয়।

Manual5 Ad Code

 

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual4 Ad Code