সিলেটে বলের জন্য সুরমা নদীতে নেমে কিশোর নিখোঁজ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে সুরমা নদীতে পড়ে নিখোঁজ হয়েছে ১৩ বছরের এক মাদরাসা ছাত্র। তার নাম আবির, তবে তার পিতার নাম জানা যায়নি।
মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুর ১২টার দিকে নগরীর বেতেরবাজার এলাকায় সুরমায় পড়ে যাওয়া বল উদ্ধার করতে গিয়ে আবির নিখোঁজ হয়।
জানা গেছে, আবিরের পরিবার সিলেট নগরীর কোতোয়ালী থানাধীন বেতের বাজার এলাকায় ভাড়াটিয়া হিসাবে থাকেন। তাদের পৈতৃক বাড়ি গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, স্থানীয় একটি মাদরাসায় লেখাপড়া করতো আবির। দু’দিন আগে তার একটি ফুটবল সুরমায় পড়ে গেলে সেটি আর সংগ্রহ করা সম্ভব হয়নি। এ নিয়ে সে অনেক কান্নাকাটি করলে সোমবার তার পিতা আবারও একটি বল কিনে দেন।
মঙ্গলবার দুপুরের দিকে মাদরাসা থেকে ফিরে কয়েকজন বন্ধুর সাথে বল নিয়ে খেলছিল আবির। হঠাৎ বলটি সুরমায় পড়ে গেলে সেও নদীতে নেমে বলটি ধরে ফেলে। কিন্তু এরপর তীরে ভেড়ার আগে আবার বলটি হাত ফসকে স্রোতের টানে দূরে চলে গেলে ছেলেটি ডুবতে শুরু করে। সে ভালো করে সাঁতার জানতোনা।
একজন প্রত্যক্ষদর্শী দূর থেকে তাকে হাত তুলতে দেখে দৌড়ে আসেন। কিন্তু ততক্ষনে ছেলেটি সুরমায় তলিয়ে যায়।
সাথে সাথে ফায়ার সার্ভিসকে খবর দেওয়ার পাশাপাশি স্থানীয় কয়েকজন ডুবুরি নদীতে নেমে আবার যুবকদের কয়েকজন নৌকা নিয়ে খুঁজলেও তার কোনো সন্ধান মিলেনি।
এদিকে ফায়ার সার্ভিসের ডুবুরিরা দুপুর সাড়ে ১২টার দিকে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করলেও বিকেল সাড়ে ৫টা পর্যন্ত আবিরকে পাওয়া যায়নি।
সিলেট ফায়ার সার্ভিস ডুবুরি ইউনিটের প্রধান আবুল হোসেন সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে এ কথা বলেন।
তিনি জানান স্রোত প্রবল। এদিকে পানিও অপরিস্কার। তাই খুঁজতে সমস্যা হচ্ছে। তবে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।
Related News
জলাতঙ্ক নির্মূলে সিলেটে শুরু হলো কুকুরের টিকাদান কর্মসূচি
বৈশাখী নিউজ ডেস্ক: জলাতঙ্ক নির্মূল কর্মসূচির আওতায় সিলেট সিটি কর্পোরেশনের ৪২টি ওয়ার্ডে বেওয়ারিশ ও পোষাRead More
নিরাপত্তাহীনতায় উত্তর কালনীরচরবাসী, অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগর ও সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার উত্তর কালনীরচর গ্রামের বাসিন্দারা হামলা, বাড়িঘরRead More



Comments are Closed