সিলেটে দমকা হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলে আগামী ২৪ ঘণ্টায় আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ মাঝারি ভারী থেকে ভারী বৃষ্টিও হতে পারে।
রবিবার (১৭ আগস্ট) সকাল ৬টা থেকে শুরু হওয়া পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে সিলেট আবহাওয়া অফিস।
আজ সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
আজ সকাল ৯টায় বাতাসের আর্দ্রতা ছিল ৮০ শতাংশ এবং সন্ধ্যা ৬টায় কমে দাঁড়ায় ৬১ শতাংশে।
গত ২৪ ঘণ্টায় (১৬ আগস্ট সকাল ৬টা থেকে ১৭ আগস্ট সকাল ৬টা পর্যন্ত) সিলেটে ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে আজ সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত আর কোনো বৃষ্টিপাত রেকর্ড হয়নি।
আগামীকাল (১৮ আগস্ট) সিলেটে সূর্যোদয় হবে সকাল ৫টা ২৭ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ২৪ মিনিটে।
Related News
বিয়ানীবাজারে মোটরসাইকেলের ধাক্কায় কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজারে মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত এক কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩Read More
সিলেটে ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রি, ব্ল্যাকারের এক মাসের কারাদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রির দায়ে এক ব্যক্তিকে এক মাসের কারাদন্ড প্রদানRead More



Comments are Closed