জৈন্তাপুরে টাস্কফোর্স অভিযানে ৫ হাজার ঘনফুট পাথর উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ভোলাগঞ্জ সাদাপাথর এলাকা হতে লুট হওয়া পাথরের সন্ধান মিললো জৈন্তাপুর উপজেলায়। গোপন সংবাদের ভিত্তিতে এই পাথরের সন্ধানের খবরে তাৎক্ষণিক টাস্কফোর্সের মাধ্যমে অভিযান চালিয়ে পাঁচ হাজার ঘনফুট পাথর উদ্ধার করা হয়েছে।
শনিবার (১৬ আগষ্ট) বিকেল ৫ টায় জৈন্তাপুর উপজেলার ৫ নং ফতেহপুর ইউনিয়নে অন্তর্ভুক্ত বাগেরখাল এলাকায় অভিযানে আসেন জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মিজ ফারজানা আক্তার লাবনী।
এ সময় অভিযানে সেনাবাহিনীর ইনফ্রেন্টি রেজিমেন্ট ২৭ বীর ইউনিট হরিপুর গ্যাসফিল্ড সেনাক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর তাহমিদুল ইমামের নেতৃত্বে সেনাবাহিনীর টিম ও জৈন্তাপুর মডেল থানার পুলিশ অভিযানে অংশ নেন।
অভিযানে নেতৃত্ব দেয়া সহকারী কমিশনার ফারজানা আক্তার লাবনী বলেন, প্রাথমিক তদন্তে জানা যায়, পাথরগুলো ভোলাগঞ্জ সাদা পাথর থেকে লুট হয়ে ধোপাগুল এলাকায় কোন এক ক্রাশার মিলে মজুদ করে রাখা ছিলো। পরবর্তীতে সম্প্রতি সময়ে লুট হওয়া পাথর উদ্ধার অভিযান থেকে রক্ষা পেতে দু-তিনদিন আগে জৈন্তাপুর বাগেরখাল এলাকায় এনে রাখা হয়েছে।
তিনি বলেন পাথর মজুদের খবর পেয়ে তাৎক্ষণিক সেনাবাহিনী ও পুলিশের উপস্থিতিতে টাস্কফোর্সের মাধ্যমে অভিযান চালিয়ে পাথরগুলো জব্দ করা হয়েছে। বর্তমানে জব্দকৃত এই পাঁচ হাজার ঘনফুট পাথর ভোলাগঞ্জে পুনরায় নদী ফেলার জন্য পাঠানোর প্রস্তুতি চলছে বলে তিনি নিশ্চিত করেছেন।
Related News
ওসমানীনগরে শিশুর সর্বনাশ করার অভিযোগে বৃদ্ধ গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের মামলায় ৬০ বছর বয়সীRead More
বিয়ানীবাজারে মোটরসাইকেলের ধাক্কায় কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজারে মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত এক কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩Read More



Comments are Closed