সিলেটে পাথর ব্যবসায়ীর বাড়ি থেকে অস্ত্র ও ভারতীয় মদ উদ্ধার, আটক ৪
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় যৌথবাহিনীর অভিযানে পাথর ব্যবসায়ীর বাড়ি থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় চারজনকে আটক করেছে যৌথ টহল দল।
শনিবার (১৬ আগস্ট) রাত আনুমানিক ১২টা ২০ মিনিট থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানের প্রথম পর্যায়ে রাত আনুমানিক ১টার দিকে ভোলাগঞ্জ আদর্শ গ্রামে কুতুব উদ্দিন ওরফে পাগলা শাহ (৫৪), পিতা- মৃত আনোয়ার আলীর বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় আইনশৃঙ্খলা বাহিনী তার বসতবাড়ি থেকে ১টি দা, ২টি ছুরি, ১টি বল্লম, ১৮০ মিলিলিটার ভারতীয় মদ (Officer’s Choice) এর একটি বোতল এবং ১টি ইয়ারগান জব্দ করে। পরে তাকে আটক করা হয়।
পরবর্তী পর্যায়ে রাত আনুমানিক ২টা ১৫ মিনিটে ভোলাগঞ্জ উত্তরপাড়া এলাকায় মো. আব্দুল ওয়াহিদ (৫৫), পিতা- মৃত গোলাম মোস্তফার বাড়িতে অভিযান পরিচালিত হয়। এ সময় ১টি বল্লম, ১টি রামদা, ১টি ছুরি ও ১টি দা জব্দ করা হয়। এ অভিযানে আব্দুল ওয়াহিদসহ তার দুই ছেলে রুয়েল আহমদ (২৫) এবং জাহিদ আহমদ (২২) কে আটক করা হয়।
অভিযান শেষে রোরবার (১৭ আগস্ট) সকালে জব্দকৃত অস্ত্র ও মাদকসহ আটক ব্যক্তিদের কোম্পানীগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
Related News
গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত
গোলাপগঞ্জ সংবাদদাতা: ২০০১ সালে প্রতিষ্ঠিত এবং পেশাদার সাংবাদিকদের সংগঠন সিলেটের গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের অভিষেক অনুষ্ঠানRead More
ঢাকা-সিলেট ছয় লেন মহাসড়ক নির্মান প্রকল্প পরিদর্শনে বানিজ্যমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা-সিলেট ছয় লেন মহাসড়ক নির্মান প্রকল্পের ভূমি অধিগ্রহণসংক্রান্ত জটিলতার বড় অংশ আগামিRead More



Comments are Closed