কোচিং সেন্টারে সেনাবাহিনীর অভিযানে মিলল অস্ত্র ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম
বৈশাখী নিউজ ডেস্ক: রাজশাহীতে একটি কোচিং সেন্টারে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক তৈরির উপকরণ উদ্ধার করা হয়েছে।
শনিবার (১৬ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে ভোর সাড়ে ৪টায় নগরীর কাঁদিরগঞ্জ এলাকায় অবস্থিত কোচিং সেন্টারটি ঘিরে ফেলে সেনাবাহিনীর ৪০ ইস্ট বেঙ্গল ব্যাটালিয়নের একটি দল। পরে অভিযান পরিচালনা করে অস্ত্র ও বিস্ফোরক তৈরির উপকরণ ছাড়াও বেশ কিছু যোগাযোগ সরঞ্জাম পায় তারা।
কোচিং সেন্টারটির নাম ‘ডক্টর ইংলিশ’। এর পরিচালক রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের চাচাতো ভাই মুনতাসিরুল অনিন্দ্য।
সেনাবাহিনী সূত্র জানায়, অভিযানে দুটি বিদেশি এয়ারগান, একটি রিভলভার, বিভিন্ন কার্তুজ, তিন বক্স এয়ারগান শিশা, একটি ম্যাগনেট, ছয়টি দেশীয় অস্ত্র, একটি জিপিএস, চারটি ওয়াকিটকি, একটি ট্রাজারগান, ১০টি সিমকার্ড, একটি বাইনোকুলার, বিস্ফোরক তৈরির সরঞ্জাম, পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র, ছয়টি মনিটর, তিনটি কম্পিউটার, তিনটি স্ক্যানার এবং ৩৫ বোতল মদ উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে পরবর্তীতে আনুষ্ঠানিক ব্রিফিং করে বিস্তারিত জানাবে সেনাবাহিনী।
Related News
সিরাজগঞ্জে আ.লীগের কার্যালয়ে ও সাবেক এমপির বাড়িতে আগুন
বৈশাখী নিউজ ডেস্ক: সিরাজগঞ্জে রাতের আঁধারে বিএনপির কার্যালয়ে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানার টানানোর ঘটনাকে কেন্দ্র করেRead More
নাটোরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ
বৈশাখী নিউজ ডেস্ক: নাটোরের দত্তপাড়া এলাকায় মাইক্রোবাস, প্রাইভেট কার ও পিকআপে করে এসে ‘জয় বাংলা’Read More



Comments are Closed