Main Menu

কুলাউড়ায় আওয়ামী লীগ নেতা রুবাব চৌধুরী গ্রেফতার

বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ায় ইউনিয়ন আওয়ামীলীগ নেতা ও ইউপি সদস্য আহমেদ শাহনেওয়াজ মেহেদী হাসনাত চৌধুরী রুবাব (৪৫) কে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৪) আগস্ট সকাল ১১টায় সদর ইউনিয়নের করেরগ্রাম এলাকা থেকে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত (ওসি) ওমর ফারুকের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে রুবাবকে গ্রেফতার করে।

গ্রেফতাররকৃত রুবাব চৌধুরী কুলাউড়া সদর ইউনিয়নের করের গ্রামের বাসিন্দা কবির আহমদ চৌধুরীর ছেলে। রুবাব সদর ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি সদর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

পতিত সরকারের শাসনামলে ইউপি সদস্য নির্বাচিত হয়ে হাসনাত চৌধুরী রুবাব এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেন। তার বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডে অতিষ্ঠ ছিল এলাকার সাধারণ লোকজন। এলাকার সাধারণ লোকজনের কাছ থেকে জায়গা-জমি সংক্রান্ত বিষয়ে সমাধান করে দেবার কথা বলে অনেকের কাছ থেকে টাকা আত্মসাৎ করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বিশেষ করে বিগত সময়ে ইউনিয়নের জনতাবাজারসহ আশপাশের এলাকায় তার নেতৃত্বে মাদক, ইয়াবাসহ বিভিন্ন অপরাধের একটি কিশোর গ্যাংয়ের সিন্ডিকেট গড়ে উঠে।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক বলেন, গ্রেফতারকৃত আসামি রুবাবের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর হামলার মামলা ছাড়াও অর্থ ঋণ আদালতের মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। এছাড়া তার বিরুদ্ধে আরো একাধিক মামলা রয়েছে। এলাকায় তার বিরুদ্ধে অনেক অপকর্মের অভিযোগ রয়েছে বলে এলাকার লোকজন পুলিশকে জানিয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

 

Share





Related News

Comments are Closed